March 12, 2026, 6:54 pm
সংবাদ শিরোনাম
রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত।

সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পে ১৩৫টি উন্নয়ন কাজ বাস্তবায়ন

আমির হোসেন স্টাফ রিপোর্টার ‎

‎সুনামগঞ্জ সদর উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় টি আর (টেস্ট রিলিফ) ও কাবিখা প্রকল্পের মাধ্যমে ২০২৫–২০২৬ অর্থবছরে মোট ১৩৫টি উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

এই প্রকল্পগুলোর মাধ্যমে গ্রামীণ রাস্তা সংস্কার, মাটি ভরাট, কালভার্ট মেরামতসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে, যা এলাকার সাধারণ মানুষের চলাচল সহজ করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।

‎ সদর উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় টি আর ও কাবিখা প্রকল্পসমূহ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
‎এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পসমূহ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়ন করা হয়েছে।

স্থানীয় জনগণের অংশগ্রহণে সময়মতো ১৩৫টি প্রকল্প সম্পন্ন করা সম্ভব হয়েছে, যা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
‎তিনি আরও জানান, ভবিষ্যতেও সরকারের উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন