March 13, 2026, 2:08 pm
সংবাদ শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজাবাড়ি হাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

৩ডিসেম্বর ২০২৫ইং বুধবার।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাট চেয়ারম্যান মার্কেটে আজ বুধবার বিকেলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল এর আয়োজন করেন ৭নং দেওপাড়া ইউনিয়নের বিএনপির কর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবু মুসা খুররুম। তিনি দোয়া মাহফিলে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান এবং দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।

দোয়া মাহফিল শেষে প্রায় পাঁচ শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুর রউফ, বাবলু, সাবান, আক্কাস মেম্বার, হালিম মাস্টার, রউফ মেম্বার, ওবায়দুল, ববি, নয়ন, অচিন, পারভেজ, সেলিমসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন