April 19, 2026, 11:48 am
সংবাদ শিরোনাম
তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল হাঁস খামারির, সঙ্গী আশঙ্কাজনক। ইসলামপুরে ইউপি নির্বাচনের প্রতিশোধের জের,যুবককে রাতভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন  ভুরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা: মব সৃষ্টির অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শিক্ষক নিয়োগে জিরো টলারেন্স: মেধাই হবে একমাত্র মানদণ্ড — শিক্ষামন্ত্রী তাহিরপুর সীমান্তে মৃত্যুফাঁদ: ভারতের কয়লা খাদানে বাংলাদেশি নিহত। কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা। ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল। সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী।

‎সুনামগঞ্জে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৯

আমির হোসাইন
স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জে ভুয়া ব্যবসায়ী সেজে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় ১৩ নভেম্বর ২০২৫  ইং রোজ বৃহস্পতিবার  র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ র‌্যাব-৯,   প্রেস ব্রিফিংয়ে  জানানো হয়, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ, সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র।

প্রায় ৫/৬ মাস পূর্বে একটি সংঘবদ্ধ প্রচারক চক্র সুনামগঞ্জ এসপ স্ব- পরিবারে বাসাভাড়া বসবাস শুরু করে। তারা পেয়াজ,রসুন,আলু ব্যবসায়ীদের টার্গেট করে একটি প্রতারণার ফাঁদ তৈরি করে। প্রচারক চক্রটি  সুনামগঞ্জের সদর উপজেলার  রাধানগর সাকিনে মেসার্স আব্দুল্লাহ বাণিজ্যালয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান চালু করে।তারা বাজার দরের চেয়ে কম মুল্যে পেয়াজ,রসুন, ইত্যাদি সুনামগঞ্জের ব্যাবসায়ীদের নিকট পাইকারী দরে বিক্রয় শুরু করে এবং ব্যবসায়ীদের কাছে বিশ্বাস অর্জন করে। কিছুদিন পর সকল ব্যবসায়ীদের কাছ থেকে পেয়াজ,রসুনের বড় চালান আনার কথা বলে অগ্রিম মোটা অংকের কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। গত ২৮ এপ্রিল ২০২৫ ইং তারিখে সুনামগঞ্জ স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করার পর প্রচারক চক্রটি তাদের অফিসে তালাবদ্ধ করে পালানোর পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী ভুক্তভোগীদের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়। এঘটনায় সারা বাংলাদেশ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে ঐ প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে অধিনায়ক র‍্যাব-৯,সিপিসি-৩,সুনামগঞ্জ এই ঘটনাট ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প কোম্পানি কমান্ডার  সি: সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন এবং গাইবান্ধা র‌্যাব-১৩  যৌথ অভিযানে ১১ নভেম্বর মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেন।

‎র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প কোম্পানি কমান্ডার  সি: সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল।
‎গ্রেপ্তারকৃতরা হলেন- ১. মো. রফিকুল ইসলাম সোহেল (৩৯), পিতা- আবুল হাসেম, সাং বাসুরদিয়ার, থানা  কিশোরগঞ্জ সদর । ২. মোছা: শাহানা পারভীন (৪৩), পিতা- আব্বাস উদ্দিন,সাং- নিকলী নাগার ছিহাটি,থানা-নিকলী।  ৩. মো: মশিউর রহমান ওরফে মাসুক (৩০), পিতা হেকিম  মিয়া, সাং-বৌলাই, থানা কিশোরগঞ্জসদর।  ৪. শফিউর রহমান (২৬)  পিতা- আ: হেকিম, ৫. রিনা আক্তার (২০),  স্বামী – শফিউর রহমান, উভয় সাং- রঘুনন্দন পুর বটতলা, থানা কিশোরগঞ্জ সদর। ৬. নারগিস আক্তার (৩৪), স্বামী – রফিকুল ইসলাম, সাং বাসুরদিয়ার,থানা  কিশোরগঞ্জ সদর।

‎গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৭/২৭০, তারিখ-১৭/০৯/২০২৫, ধারা ৪০৬/৪২০ পেনাল কোড)। মামলার তদন্ত চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯, সিপিডি,সুনামগঞ্জ। র‌্যাবের আহ্বান, কেউ যেন ভুয়া ব্যবসা বা বিনিয়োগের প্রলোভনে না পড়ে। জনগণকে সচেতন থাকতে ও সন্দেহজনক কার্যক্রমের তথ্য নিকটস্থ র‌্যাব অফিসে জানাতে অনুরোধ জানানো হয়। এছাড়াও দেশের আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন