March 16, 2026, 12:45 am
সংবাদ শিরোনাম
রাউজানের হলদিয়ায় দুই দরিদ্র পরিবারের ছেলের মাথায় কোরআনে হাফেজের পাগড়ি শ্রীমঙ্গল থানার উদ্যোগে পুলিশ–সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,মোঃ আতাউর রহমান ধারাবাহিকতায় চেয়ারম্যান হিসেবে আবুল কাশেমকে চান স্থানীয়রা রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মা, বাবা, ভাইয়ের কবর জিয়ারত করে নির্বাচনী আনুষ্ঠানিকতা শুরু করলেন মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন

বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন।

তিনি প্রথমেই তাঁর প্রয়াত বাবা-মা ও মরহুম ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করে নির্বাচনী যাত্রার সূচনা করেন। এসময় তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন।

আজ বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী – তানোর উপজেলার নেতাকর্মীদের নিয়ে তিনি কবর জিয়ারত করেন।

রাজশাহীর ৫২ নম্বর সংসদীয় আসন—গোদাগাড়ী ও তানোর উপজেলা ঘিরেই এবার তাঁর নির্বাচনী প্রস্তুতি। এলাকাবাসী মনে করছেন, একজন অভিজ্ঞ ও নিষ্ঠাবান নেতার নেতৃত্বে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হবে।

স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও নেতার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তাঁকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন