February 6, 2026, 6:31 pm
সংবাদ শিরোনাম
“বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সহযোগিতায় উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ”। রাজশাহীতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ জনতার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান কার্যালয় উদ্বোধন, নেতাকর্মীদের ঢল তাড়াশে অবৈধ পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ টাকা জরিমানা তাড়াশ উপজেলা মনোহরপুর গ্রামে আবাদি জমিতে জোরপূর্বক সেচ ও প্রাণনাশের হুমকি ‎অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ‎ বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন দানবাক্স নয়, মানুষের দানেই ৫ হাজারের তাবারুক—ঝিনঝি ফকির শাহ (রহঃ) মাজারে নতুন ইতিহাস বাঁশখালীতে ৪নং বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন দক্ষ জনশক্তির_চাহিদা পূরণ করতে বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপ। রুমায় পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মার্মা বিএনপিতে যোগদানের কথা সত্য নয়।

ঐক্যের অঙ্গীকারে মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী

রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। ২ নভেম্বর রবিবার সন্ধ্যায় নগরীর অলকার মোড়ে ও বিএনপি পার্টি অফিসে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাইফুল ইসলাম হিরক, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. এখলাস আহমেদ রমি, রাজশাহী জেলা জাসাস সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম এহতেশাম বিপ্লব ও শ্রমিক দল নেতা শফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময়কালে নবগঠিত কমিটির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, রাজশাহীতে বিএনপিকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে আমরা একসঙ্গে কাজ করব। শহরের প্রতিটি ওয়ার্ড, ইউনিট ও থানা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। দলের প্রতি নেতাকর্মীদের আস্থা ও ঐক্যই আমাদের মূল শক্তি।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন বলেন,মহানগর বিএনপির এই নবগঠিত কমিটি রাজশাহীর রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে। বিএনপির নেতৃত্বে রাজশাহীতে আবারও গণতান্ত্রিক চেতনা জাগ্রত হবে। আমরা বিশ্বাস করি, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠন আরও শক্তিশালী হবে এবং রাজশাহীতে গণআন্দোলনের ভিত আরও মজবুত হবে।

সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে রাজশাহীর নেতাকর্মীদের সাথে অবিচল ছিলেন। বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রতীক এই অবস্থান আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের এ ধারা রাজশাহীর রাজনীতিতে নতুন উদ্যম সৃষ্টি করবে। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে রাজশাহী মহানগর বিএনপি আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত সংগঠনে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com