March 15, 2026, 4:56 pm
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল থানার উদ্যোগে পুলিশ–সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,মোঃ আতাউর রহমান ধারাবাহিকতায় চেয়ারম্যান হিসেবে আবুল কাশেমকে চান স্থানীয়রা রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক ৫টি সোনার বার উদ্ধার-সহ গ্রেফতার: ১

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী

গত ২০ অক্টোবর ২০২৫ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী পৌরসভাস্থ হাটপাড়া ঘাটের উপর পদ্মা নদীর ধার হতে রাত ০৭:৪০ টায় একজন অবৈধ স্বর্ণ চোরাকারবারিকে ৫টি সোনার বার-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ মোশারফ হোসেন (২০)। মোঃ মোশারফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বকচর গ্রামের মোঃ নাইমুল ইসলামের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ গত ২০ অক্টোবর ২০২৫ খ্রি. রাত ০৭:১৫ টায় গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একজন ব্যক্তি অবৈধভাবে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে গোদাগাড়ীর হাটপাড়া ঘাটের উপরে পদ্মা নদীর ধারে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ গত ২০ অক্টোবর ২০২৫ খ্রি. রাত ০৭:৩০ টায় অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ০৭:৪০ টায় গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্ত মোঃ মোশারফ হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোঁচায় গুজা অবস্থায় কালো কসটেপ দ্বারা মোড়ানো ৫টি সোনার বারের কাটা অংশ, যার ওজন ২৯৪.১৩ গ্রাম অবৈধ স্বর্ণ-সহ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, স্বর্ণ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত স্বর্ণ চোরাকারবারি চক্রের ডাবলু ও জাহিদ নামের দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

স্বর্ণ উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত ও পলাতন অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এ একটি মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন