March 15, 2026, 6:03 pm
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল থানার উদ্যোগে পুলিশ–সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,মোঃ আতাউর রহমান ধারাবাহিকতায় চেয়ারম্যান হিসেবে আবুল কাশেমকে চান স্থানীয়রা রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাট সারতাজ ডায়াগনস্টিক সেন্টারে রহস্যজনক রঙ পরিবর্তনকারী সাপ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাট সারতাজ ডায়াগনস্টিক সেন্টারে আজ ১২ অক্টোবর ২০২৫, রবিবার দুপুরে এক বিস্ময়কর ঘটনার জন্ম হয়। সরজমিনে দেখা যায়,স্থানীয় সারতাজ ডায়াগনস্টিক সেন্টার এর ভিতরে দুপুর ১২টার দিকে এক অজানা প্রজাতির সাপ ধরা পড়ে এবং পরে সেটিকে মেরে ফেলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাপটিকে মারার কিছুক্ষণের মধ্যেই তার শরীরের রঙ পরিবর্তন হতে দেখা যায়। প্রথমে সাপটির গায়ের রঙ ধীরে ধীরে সিলভার বা রূপালী বর্ণ ধারণ করে, পরে মাথার অংশ কালো রঙে পরিণত হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং তা দেখতে ভিড় জমায় স্থানীয় জনতা।

স্থানীয় অনেকে একে রহস্যজনক সাপ বলেও মন্তব্য করেন। তবে এখনো পর্যন্ত সাপটির প্রজাতি বা এটি বিষাক্ত ছিল কি না সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাণীবিদ বা বন বিভাগের সংশ্লিষ্টদের দ্রুত এসে সাপটির নমুনা পরীক্ষা করা এবং এর প্রজাতি শনাক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহলের পাশাপাশি নিরাপত্তার বিষয়েও কিছুটা শঙ্কা দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন