September 22, 2026, 5:16 am
সংবাদ শিরোনাম
ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার “বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা” জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি

চৌহালীর খাষকাউলিয়ায় উন্মুক্ত বাজেট: স্বচ্ছতা ও অংশগ্রহণের নতুন ধারা

সাত্তার আব্বাসী, চৌহালী প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা-তীরবর্তী খাষকাউলিয়া ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। স্থানীয় জনগণের সরব উপস্থিতি এবং মতামতের প্রতিফলনে এই আয়োজন গ্রামীণ প্রশাসনে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক শাসনের এক নতুন ধারা সূচিত করেছে বলে মন্তব্য করেছেন বক্তারা।

 

রবিবার (২৫ মে) দুপুর ১২টায় অস্থায়ী ৫নং খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে আয়োজিত এই বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু। বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোঃ হাফিজুর রহমান।

 

ঘোষিত বাজেটে মোট আয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৯ লাখ ১০ হাজার ৫০০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ১০০ টাকা। ফলে বছর শেষে সম্ভাব্য উদ্বৃত্ত থাকবে ২২ হাজার ৪০০ টাকা। বাজেটে অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, স্বাস্থ্য, শিক্ষা ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সেবামূলক খাতে গুরুত্বারোপ করা হয়েছে।

 

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ—সেলিম রেজা, আমিনুল ইসলাম সুরুজ, শাহিন সিকদার, আব্দুল আলীম, রবিউল ইসলাম ও লিপি সরকার। এছাড়াও সংরক্ষিত নারী আসনের সদস্য নুরজাহান ও তাছলিমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, এমন উন্মুক্ত বাজেট সভা ইউনিয়ন পর্যায়ে জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার এক ইতিবাচক উদাহরণ। এতে শুধু প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আসে না, বরং জনগণের মধ্যে অধিকারবোধ ও সচেতনতা গড়ে ওঠে।

 

স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চা জোরদারে এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান অংশগ্রহণকারীরা।

সাত্তার আব্বাসী
২৫ মে ২০২৫ইং।
০১৭১১-৪৭৫৭৫২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন