March 13, 2026, 4:52 am
সংবাদ শিরোনাম
রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত।

রংপুরের পীরগাছায় জমির কাগজ থাকা সত্ত্বেও জমিতে নামতে পারছে না কামারুজ্জামানের পরিবার

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর ঃ

রংপুরের পীরগাছা উপজেলার মহিষমুড়ি (মুসল্লী পাড়া) গ্রামের মৃত কফিল উদ্দিন তার মোট সম্পত্তি থেকে তার ছোট স্ত্রীমোছাঃ জমিলা বেগম(৬০) ও তার সন্তান যথাক্রমে, মোছাঃ কল্পনা বেগম(৪০) মোঃ কামরুজ্জামান(৩৯), মোঃ জাহাঙ্গীর আলম(৩৮) মোছাঃ মাহাফুজা আক্তার বুলবুলি(৩০) ও একমাত্র নাতি,মোঃ সৈকত (১৬) কে ২০১২ সালে কফিল উদ্দিন তার মোট সম্পত্তি থেকে ছোট স্ত্রী জমিলাও তার সকল সন্তানদেরকে ২৮৮ শতক জমি দলিল করে দেন। কিন্তু তার স্বামী মারা যাওয়ার পর তার বড় সতীনের সন্তানেরা তাদের কাছ থেকে তাদের শেষ সম্বল টুকুও কেরেনিয়ে তাদের কে নিঃশ্ব করেদেন।

 

ভুক্তভোগী জমিলা বেগম এই প্রতিবেদককে জানান,চলতি বছরে আমার স্বামী কফিল উদ্দিন মৃত্যু বরণ করলে, ১ম স্ত্রীর ছেলেমেয়েরা(দেলোয়ার গং)২য় স্ত্রীর সৎ মা ও ছেলেমেয়েদের উপর বিভিন্নভাবে অত্যাচার(পুকুরের মাছ মারা,জমির ধান কাটা,মারামারি)শুরু করে তাদের নামে থাকা সম্পত্তি ভোগ দখলের চেষ্টা করেন।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে,১ম স্ত্রীর ছেলেমেয়েদের নামে জমি থাকা সত্ত্বেও তারাআবার সৎ মা ও সৎ ভাই বোনদের নামে থাকা ২৮৮ শতক জমিও নিজেদের দখলে নেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা অব্যাহত রেখেছে।

অত্র এলাকার স্থায়ী বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন,দেলোয়ার ও আঙ্গুর মিয়ার ছেলে নৌবাহিনীর চাকুরী করেন,এই জোরে তারা জোরপূর্বক তাদের সৎ ভাই-বোনদের জমি দখল করে নিয়ে তাদেরকে ভুমিহীন করার চেষ্টা করছে।

ভুক্তভোগী কামরুজ্জামান বলেন,আমরা আমাদের ন্যায্যভাগ চাইতে গেলে, আমার বড় সৎ ভাই বোন এবং তাদের ছেলেরা মারপিট করেন।

 

এই রিপোর্ট লেখা পর্যন্ত, ভুক্তভোগীরা নিজেদের রক্ষার্থে পীরগাছা থানায় দুটি মামলা ও মাহিগঞ্জ থানায় একটি মামলা করেছে।

থানায় যোগাযোগ করা হলে মামলার সত্যতা পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন