March 13, 2026, 9:02 am
সংবাদ শিরোনাম
রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত।

হ‍ুমায়ূন আহমেদের মামা-ভাগ্নেকে ফিরিয়ে আনছেন নুহাশ

টিভি নাটকে হ‍ুমায়ূন আহমেদের অন্যতম সফল সৃষ্টি ‘তারা তিনজন’। ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরুকে এক করে অনেকগুলো নাটক রচনা ও নির্মাণ করেছেন তিনি। যার সবগুলোই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। তবে নতুন খবর হলো, বাবার জনপ্রিয় এই ত্রয়ীকে নাটক আকারে নয়, পাঁচটি বিজ্ঞাপনের মাধ্যমে পর্দায় আনছেন হ‍ুমায়ূনপুত্র।

বিজ্ঞাপনেও তারা ফিরছেন নাটকের সেই ‘মামা-ভাগ্নে’ চরিত্রে। নুহাশ হ‍ুমায়ূন নির্মাণ করেছেন বিকাশের পাঁচটি বিজ্ঞাপনচিত্র। সেখানেই ‘তারা তিনজন’-এর সেই মামা-ভাগ্নেরূপে তাদের দেখা যাবে। ১৪ বছর পর ভিন্ন মাধ্যমে তাদের ফিরিয়ে এনেছেন হ‍ুমায়ূনপুত্র নুহাশ হ‍ুমায়ূন।

এ বিষয়ে নুহাশ বলেন, ‘বাবার পরিচালনায় যারা অভিনয় করেছেন, তাদের সঙ্গে আমার কাজ করার খুব আগ্রহ ছিল। ডা. এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, স্বাধীন খসরু চাচাদের সঙ্গেও কাজ করবÑ এমন ইচ্ছা ছিল। বেশ কদিন আগে বিকাশ থেকে আমাকে প্রস্তাব দেওয়া হয় এ তিনজনকে নিয়ে বিজ্ঞাপন নির্মাণের। যেহেতু তাদের সঙ্গে কাজ করার আগ্রহ ছিল, তিনজনকে নিয়েই বিজ্ঞাপনচিত্র হওয়ায় আগ্রহবোধ করি। পাশাপাশি বলব পাণ্ডুলিপির কথা। বিজ্ঞাপনগুলোর পাণ্ডুলিপি খুবই চমৎকার, তাই রাজি হয়ে যাই।’

তিনি আর বলেন, ‘আমরা তাদের শুধু কৌতুকাভিনেতা হিসেবেই বেশি দেখি। তবে তারা কিন্তু সব ধরনের অভিনয়ই জানেন। শুটিংয়ের সময় তাদের অভিনয়, আড্ডা, পারস্পরিক রসায়ন, প্রাণখোলা হাসি, ইউনিটের স্পটবয় থেকে সবার আলাদা করে নজর কাড়ে। তাই আমি তাদের নিয়ে আরো বড় পরিসরে কাজ করতে আগ্রহী।’

জানা গেছে, তিনজনকে নিয়ে সদ্য নির্মিত বিজ্ঞাপনচিত্রগুলো একটি আর্থিক লেনদেন করা অ্যাপের, যা শিগগিরই সম্প্রচারে আসবে বিভিন্ন প্রচারমাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন