March 15, 2026, 5:15 am
সংবাদ শিরোনাম
রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত।

রমযানুল মুবারক জাকের পার্টি চেয়ারম্যানের বাণী

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, শুভ প্রবৃত্তি, ন্যায়নিষ্ঠতা ও মানবিক গুণাবলীতে উদ্ভাসিত স্নিগ্ধ প্রশান্তি ও কল্যাণমুখী জীবন গঠনে পবিত্র রমযানুল মুবারাকের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।
পবিত্র রমযানুল মুবারক উপলক্ষ্যে প্রদত্ত এক বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, মহান রাব্বুল আলামীনের উপর আস্থা রেখে এক মাসের সিয়াম সাধনায় অশুভ, অকল্যাণকর ও ধর্মবিমুখ পথ,মত ও কর্মকাণ্ড পরিহারে ব্রতী হবেন সকলে। ধর্মীয় অনুরাগের সুরভিতে সরল, সহজ ও স্বাচ্ছন্দ্য ভরপুর প্রকৃত আলোকিত জীবন গঠনে দৃঢ় হবেন।
মোস্তফা আমীর ফয়সল একই সাথে শান্তি,স্থিতিশীলতা ও অগ্রগতির পথে সকলের নাগরিক দায়িত্ব ও কর্তব্যবোধ, পারষ্পরিক সহযোগিতা ও সহমর্মিতার কথাও স্মরণ করিয়ে দেন।
জাকের পার্টি চেয়ারম্যান রমযানুল মুবারকের পবিত্রতা সমুন্নত রাখতে সকলের আন্তরিক প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন