March 16, 2026, 6:08 am
সংবাদ শিরোনাম
রাউজানের হলদিয়ায় দুই দরিদ্র পরিবারের ছেলের মাথায় কোরআনে হাফেজের পাগড়ি শ্রীমঙ্গল থানার উদ্যোগে পুলিশ–সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,মোঃ আতাউর রহমান ধারাবাহিকতায় চেয়ারম্যান হিসেবে আবুল কাশেমকে চান স্থানীয়রা রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত

ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন অনুভব করেন না জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে উত্তপ্ত বৈঠকের পরও তার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন অনুভব করছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইউক্রেনের নেতা স্বীকার করেছেন যে, ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তার “বিতণ্ডা” উভয় পক্ষের জন্যই “ভালো ছিল না”।

জেলেনস্কি মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মন্তব্যেরও জবাব দেন। গ্রাহাম এই বিতর্ককে “অশ্রদ্ধাশীল” বলে আখ্যা দিয়েছিলেন এবং বলেছিলেন, জেলেনস্কির হয়তো “পদত্যাগ করা উচিত বা এমন কাউকে পাঠানো উচিত যার সঙ্গে আমরা কাজ করতে পারি।”

হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক চলার সময় তাদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা হয়।

এতে ইউক্রেন সঙ্গে খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সই কথা থাকলেও সেটি শেষ পর্যন্ত আর হয়নি। দীর্ঘদিন ধরে ওই দুই রাষ্ট্রনেতা পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে আসছিলেন। এবার শুক্রবারের বৈঠকেই তারা বাগ্‌বিতণ্ডায় জড়ালেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন