March 13, 2026, 9:03 am
সংবাদ শিরোনাম
রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত।

রুক্মিণী মৈত্র দেবের প্রেমিকা হাসপাতালে ভর্তি

অভিনেত্রী রুক্মিণী মৈত্র হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক দুর্বলতা ও জ্বরের কারণে তাকে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে রুক্মিণী জানিয়েছেন, তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং হাল ছাড়ছেন না।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রুক্মিণী এখন অনেকটা স্থিতিশীল। তার অসুস্থতার খবর জানার পর পরিচালক রামকমল মুখোপাধ্যায়সহ অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। রামকমল তার সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘রুক্মিণী তুমি একজন যোদ্ধা। আমাদের ছবির সংলাপটা মনে আছে, ‘এই জেদটা কোনও দিন ছাড়িস নে’।’’

রুক্মিণী মৈত্র টলিউডে দেবের প্রেমিকা চরিত্রে পরিচিতি পেলেও, ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ এর মতো চলচ্চিত্রে অভিনয় করে সমাদৃত হয়েছেন। তার অসুস্থতায় শুভকামনা জানাচ্ছেন অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন