November 23, 2026, 3:01 pm
সংবাদ শিরোনাম
‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প টেকনাফে ইজিবাইকের পেছনে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি উদ্ধার টেকনাফে ইজিবাইকের পেছনে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি উদ্ধার ভাটিপাড়ায় ধর্মীয় উৎসবের আমেজ, নগর কীর্তনে অংশ নিলেন ভক্তরা জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ! তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে চেয়ারপার্সন গুলজার খানকে বিশ্বনাথে বিশাল নাগরিক সংবর্ধনা নওগাঁয় নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন Malaysia Carnival Kicks Off in Jeddah Amid Strong Turnout, Continues Through Friday

তাহিরপুরের আনন্দবাজারে ধানের শীষের বিশাল মিছিল।

শফিকুল ইসলাম
সুনামগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থনে তাহিরপুর উপজেলায় একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের লেদারবন্দ আনন্দবাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আনন্দবাজার থেকে শুরু হয়ে লেদারবন্দ গ্রামের দক্ষিণপাড়া প্রদক্ষিণ করে পুনরায় আনন্দবাজার এলাকায় এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি সমাপ্ত হয়।

মিছিল শেষে ২নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক ডা. মো. মানোয়ার হোসেন। বক্তব্যের শুরুতে তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।

পরে তিনি ভোটারদের উদ্দেশ্যে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান এবং নির্ধারিত দিনে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন।



আমাদের পেজ লাইক করুন