November 10, 2026, 3:57 pm
সংবাদ শিরোনাম
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশ‌ইনের চেষ্টা! আটকে দিল বিজিবি। তাড়াশে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই দুই দোকান জামালপুরের বকশীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত। জামালপুরের বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত! বাসিয়া ব্রিজের সৌন্দর্য ফেরাতে প্রবাসী এম অলিউর রহমান রেজার উদ্যোগ, প্রশংসায় বিশ্বনাথবাসী ফটিকছড়ি আজাদী বাজার এজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ গাজীপুরের পল্টি হাবীবের শত্রু হলেই আপনাকে খেতে হবে জুলাই আন্দোলনের মামলা লন্ডনে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও সুরের মূর্ছনায় ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জ ও পাবনা আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার তাড়াশে বিদ্যালয়ের ভবন থেকে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ।

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশ‌ইনের চেষ্টা! আটকে দিল বিজিবি।

জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

জামালপুর প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।

জামালপুরের দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধায় ওই নারীকে পুশইন করতে পারে নি বিএসএফ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পাথরের চর সীমান্তে এঘটনা ঘটে। এরিপোর্ট লেখা পর্যন্ত ওই নারী শুন্য রেখায় অবস্থান করছেন।
জানা গেছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর ১০৭৬ মেইন সীমান্ত পিলারের কাছ দিয়ে মঙ্গলবার সকাল ৮ টার দিকে ৩০ বছর বয়সি এক নারীকে পুশইনের চেষ্টা করে ভারতের লুকায়ের চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। ওই নারী বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়দের চোখে পড়ে। পরে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধার মুখে ওই নারী নো ম্যান্স ল্যান্ডে (শুন্য রেখায়) অবস্থান নেন।
বিজিবি ও বিএসএফ দুই দেশে অবস্থান নেওয়ার পর সকাল থেকে সীমান্তেই অবস্থান করছেন।
জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, সকালে ওই নারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করে। বর্তমানে বিজিবি পুশইন ঠেকাতে কঠোর অবস্থায় রয়েছে।



আমাদের পেজ লাইক করুন