October 24, 2026, 4:02 am
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

কুষ্টিয়ার দৌলতপুরে যুবককে পায়ের রগ কেটে হত্যা

মোঃ সুমন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার

দৌলতপুর সীমান্ত এলাকায় জনি ইসলাম (৩৫) নামে এক যুবককে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার একটি গোরস্তানের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জনি ইসলাম ওই ইউনিয়নের মহিষকুন্ডি জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, স্থানীয়ভাবে জনির বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ ছিল। ধারণা করা হচ্ছে, মাদক-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার গোরস্তানের পাশে জনি ইসলামকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কেটে দেয়। এতে করে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমি বর্তমানে কুষ্টিয়া সদরে একটি মিটিংয়ে থাকায় তদন্ত শেষে বিস্তারিত জানাব ।



আমাদের পেজ লাইক করুন