November 29, 2026, 2:56 am
সংবাদ শিরোনাম
গোদাগাড়ীতে মশাল মিছিলের পর ৮ শিশুসহ আটক ১৫  উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক, রাজশাহীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর কমিটি গঠন জামালপুরের বকশীগঞ্জে ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন। উখিয়া ৬৪ বিজিবি’র ইমামের ডেইল চেকপোস্ট কর্তৃক ৪২,০০,০০০/-(বিয়াল্লিশ লক্ষ) টাকা মূল্যের ১৪,০০০ (চৌদ্দ হাজার পিস ইয়াবা ও মাইক্রোবাস‘সহ চালক আটক নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির সকল থানা এবং ডিবির একযোগে সাঁড়াশি অভিযানে ১১ জন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে ৩ মাসের প্রশিক্ষণ শেষে ৫০ নারী পেলেন সেলাই মেশিন তাড়াশে জনসমর্থন নিয়ে মনোনয়ন ফরম জমা দিলেন জিয়াউর রহমান জিয়া টেকনাফ ২ বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক এক বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা। ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প

গোদাগাড়ীতে মশাল মিছিলের পর ৮ শিশুসহ আটক ১৫ 

নিজস্ব প্রতিবেদক রাজশাহীঃ
রাজশীর গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিলের পর ৮ শিশুসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোগ্রাম ইউনিয়নের হুজরাপুর গ্রামে মশাল মিছিল বের করা হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তিনি বলেন, মিছিলকারীরা গোপালপুর থেকে হুজরাপুরে যাওয়ায় পুলিশের ধারণা ছিল, তাঁরা আবার একই পথে ফিরে আসবেন। এ কারণে রাজাবাড়ীহাটের বাসলিতলা এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে মিছিল শেষে দুটি অটোরিকশায় করে ফেরার পথে ১৫ জনকে আটক করা হয়।

পুলিশের তালিকা অনুযায়ী, আটক ১৫ জনের মধ্যে আটজন শিশু এবং বাকি সাতজন প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক আটক ব্যক্তিরা হলেন, ইদলপুর গ্রামের শাহাবুল ইসলাম (২৭), সুলতানগঞ্জ গ্রামের আব্দুল গাফফার (২০), রঘুনাথপুর গ্রামের মো. হামিদ (২১), ফরিদপুর গ্রামের সিফাত আলী (১৮) এবং মাধবপুর গ্রামের সজিব আলী (১৮), আবীর হাসান (২০) ও আসাদুল ইসলাম রুবেল (২০)।

পুলিশ তাঁদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী বলে দাবি করেছে।

পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের গোদাগাড়ী থানায় পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রোববার আদালতে পাঠানো হবে।



আমাদের পেজ লাইক করুন