November 25, 2026, 12:11 pm
সংবাদ শিরোনাম
বালিয়াডাঙ্গীতে ৩ মাসের প্রশিক্ষণ শেষে ৫০ নারী পেলেন সেলাই মেশিন তাড়াশে জনসমর্থন নিয়ে মনোনয়ন ফরম জমা দিলেন জিয়াউর রহমান জিয়া টেকনাফ ২ বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক এক বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা। ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প টেকনাফে ইজিবাইকের পেছনে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি উদ্ধার টেকনাফে ইজিবাইকের পেছনে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি উদ্ধার ভাটিপাড়ায় ধর্মীয় উৎসবের আমেজ, নগর কীর্তনে অংশ নিলেন ভক্তরা জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ! তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু

বালিয়াডাঙ্গীতে ৩ মাসের প্রশিক্ষণ শেষে ৫০ নারী পেলেন সেলাই মেশিন

এন এম নুরুল ইসলাম
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৫০ জন নারীকে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তাঁদের প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন ও সেলাই কাজের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়।

মুফতি শরিফুল ইসলামের উদ্যোগে এবং GRT-এর অর্থায়নে এ প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি বাস্তবায়িত হয়।

প্রশিক্ষণ শেষে ৫০ জন নারীর প্রত্যেককে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি মেশিনের সঙ্গে কাজের টেবিলসহ সেলাই কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ ও সরঞ্জাম দেওয়া হয়।

এ উদ্যোগের মূল লক্ষ্য নারীদের দক্ষতা বৃদ্ধি এবং ঘরে বসেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম পেয়ে উপকারভোগী নারীরা নিজেদের উদ্যোগে সেলাইয়ের কাজ শুরু করে আয় করতে পারবেন। এর মাধ্যমে তাঁরা পরিবারের আর্থিক সচ্ছলতায় অবদান রাখার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠবেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, তিন মাসের প্রশিক্ষণ শেষে ৫০ জন নারীর হাতে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়ার এ উদ্যোগ বালিয়াডাঙ্গী উপজেলার নারীদের কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



আমাদের পেজ লাইক করুন