November 29, 2026, 2:55 am
সংবাদ শিরোনাম
গোদাগাড়ীতে মশাল মিছিলের পর ৮ শিশুসহ আটক ১৫  উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক, রাজশাহীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর কমিটি গঠন জামালপুরের বকশীগঞ্জে ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন। উখিয়া ৬৪ বিজিবি’র ইমামের ডেইল চেকপোস্ট কর্তৃক ৪২,০০,০০০/-(বিয়াল্লিশ লক্ষ) টাকা মূল্যের ১৪,০০০ (চৌদ্দ হাজার পিস ইয়াবা ও মাইক্রোবাস‘সহ চালক আটক নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির সকল থানা এবং ডিবির একযোগে সাঁড়াশি অভিযানে ১১ জন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে ৩ মাসের প্রশিক্ষণ শেষে ৫০ নারী পেলেন সেলাই মেশিন তাড়াশে জনসমর্থন নিয়ে মনোনয়ন ফরম জমা দিলেন জিয়াউর রহমান জিয়া টেকনাফ ২ বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক এক বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা। ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প

জামালপুরের বকশীগঞ্জে ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন।

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।

জামালপুরের বকশীগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে হেদায়েতুল ইসলাম হোসনাকে সভাপতি এব আরটিভির জামালপুর প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি ও সম্পাদক নির্বাচন করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক দিনকালের বকশীগঞ্জ প্রতিনিধি জিএম সাফিনুর ইসলাম মেজরকে সিনিয়র সহসভাপতি, দৈনিক স্বদেশ প্রতিদিন এর প্রতিনিধি আ: রাজ্জাক মাহমুদকে সহসভাপতি, সেবাহট নিউজ এর ভারপ্রাপ্ত সম্পাদক এসএম আশরাফুল আজমকে সহসভাপতি, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মনিরুজ্জামান লিমনকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক সবুজ এর প্রতিনিধি আফজাল শরীফকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক আমার দেশ এর প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহীকে কোষাধ্যক্ষ, দৈনিক আজকের সংবাদ এর প্রতিনিধি হারুন উর রশিদকে দপ্তর সম্পাদক, দৈনিক আমার সংবাদ এর প্রতিনিধি শাহজাহান পারভেজ শাহীনকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, দৈনিক অভয়নগর এর প্রতিনিধি গোলাম মোস্তফাকে সাহিত্য বিষয়ক সম্পাদক করা হয়।
এছাড়াও কার্যকরী সদস্য পদে ইলিয়াস শহ (বাংলা ৫২ নিউজ ডটকম), রিপন রাজ (দৈনিক শেয়ার বিজ), মোস্তফা গাজী (দৈনিক রূপালী বাংলাদেশ), রাসেল রানা (দৈনিক আগামীর সময়), এফএইচ ইমরুল (দৈনিক খবর সংযোগ) ও মো. শহিদুল্লাহ (দৈনিক তৃতীয় মাত্রা)।
কমিটি গঠন অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্যের পক্ষে সংবাদ প্রচার, সংবাদ প্রকাশে বৈষম্য না করা, দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির সদস্যরা।



আমাদের পেজ লাইক করুন