November 27, 2026, 4:45 pm
সংবাদ শিরোনাম
নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির সকল থানা এবং ডিবির একযোগে সাঁড়াশি অভিযানে ১১ জন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে ৩ মাসের প্রশিক্ষণ শেষে ৫০ নারী পেলেন সেলাই মেশিন তাড়াশে জনসমর্থন নিয়ে মনোনয়ন ফরম জমা দিলেন জিয়াউর রহমান জিয়া টেকনাফ ২ বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক এক বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা। ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প টেকনাফে ইজিবাইকের পেছনে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি উদ্ধার টেকনাফে ইজিবাইকের পেছনে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি উদ্ধার ভাটিপাড়ায় ধর্মীয় উৎসবের আমেজ, নগর কীর্তনে অংশ নিলেন ভক্তরা জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ!

নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির সকল থানা এবং ডিবির একযোগে সাঁড়াশি অভিযানে ১১ জন গ্রেপ্তার

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় প্রধান রাজশাহীঃ

রাজশাহী মহানগরীতে ডিবি, এসআরইউ ও বিভিন্ন থানার পুলিশের পৃথক সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবি, এসআরইউ ও সংশ্লিষ্ট থানা পুলিশের একাধিক দল পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-

১। মো. মাসুদ (৫৭), পিতা- মৃত ঈমান আলী, সাং- রায়পাড়া, থানা- শাহমখদুম, মহানগর রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রাজশাহী জেলা সড়ক পরিবহন সভাপতি।

২। মুছা আহমদ খান মন্টু (৪০), পিতা- মৃত রশিদ খান, সাং- বড় বনগ্রাম কচুপাড়া, থানা- শাহমখদুম, মহানগর রাজশাহী। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী ও সক্রিয় কর্মী।

৩। আলহাজ মো. রেজাউল ইসলাম (৬৬), পিতা- মৃত আলহাজ খাইরুল্লাহ মণ্ডল, সাং- বায়াপানপাড়া, থানা- এয়ারপোর্ট, মহানগর রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী।

৪। সোবাহান ওরফে শুভ (৩০), পিতা- শরিফুল ইসলাম শরিফ, সাং- ভোলাবাড়ি, থানা- এয়ারপোর্ট, মহানগর রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী।

৫। মো. মাসাদুল ইসলাম স্বপন (৫০), পিতা- মো. মাইনুল ইসলাম, সাং- গহমাবোন, থানা- দামকুড়া, মহানগর রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী।

৬। মো. ইকবাল হোসেন (৫২), পিতা- মৃত আসির উদ্দিন, সাং- খারইল, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মোহনপুর থানা যুবলীগের সভাপতি।

৭। মোহাম্মদ শহিদুজ্জামান (৫৫)। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র।

৮। মোহাম্মদ রুবেল শেখ (৩৮), পিতা- আব্দুল ওহাব শেখ, সাং- কামারখাঁ, থানা- তানোর, জেলা- রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী।

৯। মোহাম্মদ তারিফুর রহমান তোর (৩৮), পিতা-মো. আব্দুর রহমান মন্ডল, সাং- দমদমা, থানা- তানোর, জেলা- রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী।

১০। ইদ্রিস আলম (৪২), পিতা মৃত: সামছুল আলম, সাং কেশবপুর ভেড়িপাড়া, থানা রাজপাড়া, আরএমপি, মহানগর রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

১১। মো. সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪), পিতা-শুকুর শেখ, সাং- শিরোইল কলোনী ১নং গলি

থানা- চন্দ্রিমা, মহানগর রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী।

গ্রেপ্তারকৃতরা গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা নম্বর-৪৫, তারিখ ২৬-১১-২০২৬, ধারা ৬(২)/১০/১১/১২/১৩/২০-এর অধীনে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



আমাদের পেজ লাইক করুন