November 12, 2026, 1:19 pm
সংবাদ শিরোনাম
১৩ হাজার কৃষক তাড়াশে পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের বার্তা সিরাজগঞ্জে, শ্রেষ্ঠ মামলাকারীকে সম্মান ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ আটক ২, ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা সিরাজগঞ্জ তাড়াশে গরু চুরির ঘটনায় বড় সাফল্য, আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ২ টি গরু বকশীগঞ্জে তাঁতী দলের নতুন কার্যালয় শুভ উদ্বোধন! জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশ‌ইনের চেষ্টা! আটকে দিল বিজিবি। তাড়াশে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই দুই দোকান জামালপুরের বকশীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত। জামালপুরের বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত!

১৩ হাজার কৃষক তাড়াশে পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার  সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা।  এ সময়  উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম. আফছার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুগ্ম আহ্বায়কআবুল হোসেন প্রামানিক, খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম,উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির,  উপজেলা কৃষকদলের সভাপতি গোপালচন্দ্র, সাধারণ সম্পাদকসাইদুর রহমান, পৌর কৃষক দলের আহ্বায়ক আজাদ আলী, সদস্য সচিব আলমগীর হোসেন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব সাইফুল খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী জানান, এই কর্মসূচির আওতায় উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে  সরিষার বীজ ও সার বিতরণ করা হবে।
উল্লেখ্য সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সঞ্চালন করেন উপজেলা বিএনপি’র সাবেক সহ  সাংগঠনিক সম্পাদক সুলাইমান হোসেন শিহাব।



আমাদের পেজ লাইক করুন