November 12, 2026, 1:19 pm
সংবাদ শিরোনাম
১৩ হাজার কৃষক তাড়াশে পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের বার্তা সিরাজগঞ্জে, শ্রেষ্ঠ মামলাকারীকে সম্মান ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ আটক ২, ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা সিরাজগঞ্জ তাড়াশে গরু চুরির ঘটনায় বড় সাফল্য, আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ২ টি গরু বকশীগঞ্জে তাঁতী দলের নতুন কার্যালয় শুভ উদ্বোধন! জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশ‌ইনের চেষ্টা! আটকে দিল বিজিবি। তাড়াশে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই দুই দোকান জামালপুরের বকশীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত। জামালপুরের বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত!

মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের বার্তা সিরাজগঞ্জে, শ্রেষ্ঠ মামলাকারীকে সম্মান

আলহাজ সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি:

মাদকবিরোধী কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালন এবং দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অক্টোবর মাসের শ্রেষ্ঠ মামলাকারীকে পুরস্কার প্রদান এবং বদলিজনিত কারণে এক কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রথমে বদলিজনিত কারণে বিদায় নিতে যাওয়া সহকারী প্রসিকিউটর মো. মেহেদী হাসানের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তাঁর দায়িত্বশীলতা, আন্তরিকতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করে সহকর্মীরা বক্তব্য দেন। পরে তাঁকে সম্মাননা জানিয়ে নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানানো হয়।

অন্যদিকে, অক্টোবর মাসে দাপ্তরিক কাজের মূল্যায়নে শ্রেষ্ঠ মামলাকারী হিসেবে নির্বাচিত হন জেলা কার্যালয়ের সিপাহী মো. আসাদুজ্জামান। তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

সভায় জেলার মাদক পরিস্থিতি মোকাবিলায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। মাদক চোরাচালান বন্ধ, মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, নিয়মিত অভিযান পরিচালনা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন উপস্থিত কর্মকর্তারা।

এ সময় জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
সভা থেকে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং সিরাজগঞ্জকে মাদকমুক্ত করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।



আমাদের পেজ লাইক করুন