November 12, 2026, 1:19 pm
সংবাদ শিরোনাম
১৩ হাজার কৃষক তাড়াশে পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের বার্তা সিরাজগঞ্জে, শ্রেষ্ঠ মামলাকারীকে সম্মান ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ আটক ২, ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা সিরাজগঞ্জ তাড়াশে গরু চুরির ঘটনায় বড় সাফল্য, আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ২ টি গরু বকশীগঞ্জে তাঁতী দলের নতুন কার্যালয় শুভ উদ্বোধন! জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশ‌ইনের চেষ্টা! আটকে দিল বিজিবি। তাড়াশে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই দুই দোকান জামালপুরের বকশীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত। জামালপুরের বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত!

সিরাজগঞ্জ তাড়াশে গরু চুরির ঘটনায় বড় সাফল্য, আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ২ টি গরু

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা কেটে তিন-টি গরু চুরির ঘটনায় দায়ের করা ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন করেছে এসআরবি-১২। এ ঘটনায় পৃথক দুটি অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের সন্দেহভাজন ছয় সদস্যকে গ্রেফতার করেছে অভিযানিক দল। একই সঙ্গে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাড়াশ থানার কুন্দইল এলাকার বাসিন্দা মো. তায়বুর রহমান রিপনের গোয়ালঘরের তালা কেটে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তিন-টি গরু একটি মিনি ট্রাকে করে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী তাড়াশ থানায় মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-১১, তারিখ ১৯ জুন ২০২৬। মামলাটি পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় রুজু করা হয়।

এরপর এসআরবি-১২ সিরাজগঞ্জের অধিনায়কের দিকনির্দেশনায় গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১১ নভেম্বর সকাল ১১টা ৪৫ মিনিট এবং বিকেল ৫টা ১০ মিনিটে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান দুটি সিরাজগঞ্জ সদর থানার পাইকপাড়া বাজার সংলগ্ন মসজিদের সামনে এবং রায়গঞ্জ থানার চান্দাইকোনা ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিকদার পেট্রোল পাম্প এলাকায় পরিচালিত হয়। এ সময় মামলার এজাহারনামীয় ও তদন্তে পাওয়া পলাতক ছয় আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—তাড়াশের শা-লিয়াগাড়ি গ্রামের মো. জহুরুল ইসলাম (৪১) ও মঙ্গলবাড়িয়া গ্রামের মো. ফরমান আলী (৩৮), বগুড়ার শেরপুরের আঁশগ্রাম গ্রামের মো. রাশেদুল ইসলাম (৩৬), পটুয়াখালীর কলাপাড়ার গঙ্গামতি গ্রামের নান্নু সরদার (৪৮), জামালপুরের বকশিগঞ্জের কোনোকান্দা গ্রামের মো. আনাছ (২০) এবং ময়মনসিংহের গৌরীপুরের খিল্লাতাজপুর গ্রামের মো. সোহাগ (৩০)।

পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার করা গরু ও গ্রেফতারকৃত ছয় আসামিকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২ সিরাজগঞ্জ কর্তৃপক্ষ



আমাদের পেজ লাইক করুন