November 6, 2026, 7:20 pm
সংবাদ শিরোনাম
বাসিয়া ব্রিজের সৌন্দর্য ফেরাতে প্রবাসী এম অলিউর রহমান রেজার উদ্যোগ, প্রশংসায় বিশ্বনাথবাসী ফটিকছড়ি আজাদী বাজার এজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ গাজীপুরের পল্টি হাবীবের শত্রু হলেই আপনাকে খেতে হবে জুলাই আন্দোলনের মামলা লন্ডনে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও সুরের মূর্ছনায় ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জ ও পাবনা আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার তাড়াশে বিদ্যালয়ের ভবন থেকে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ। মাদক মামলার নথি ঘিরে প্রশ্ন, হ্নীলায় গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশ নিলেন ছাত্রলীগের সাবেক পদধারী লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত খুলনার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার

বাসিয়া ব্রিজের সৌন্দর্য ফেরাতে প্রবাসী এম অলিউর রহমান রেজার উদ্যোগ, প্রশংসায় বিশ্বনাথবাসী

 

বাসিয়া ব্রিজের সৌন্দর্য ফেরাতে প্রবাসী এম অলিউর রহমান রেজার উদ্যোগ, প্রশংসায় বিশ্বনাথবাসী

কবি এস.পি.সেবু (সিলেট)বিশ্বনাথ থেকে : 

বিশ্বনাথের ঐতিহ্যবাহী বাসিয়া ব্রিজের সৌন্দর্য ফিরিয়ে আনতে ব্যক্তিগত উদ্যোগে ব্রিজটি রং করিয়ে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন পর্তুগাল প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ ও সমাজসেবক এম অলিউর রহমান রেজা।
তিনি বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামের কৃতী সন্তান এবং পর্তুগাল বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য সচিব।

স্থানীয় ঐতিহ্য ও জনপরিসরের সৌন্দর্য রক্ষার ভাবনা থেকেই তাঁর এ উদ্যোগ। ব্রিজটি রং করার ফলে এর বাহ্যিক সৌন্দর্যে নতুন মাত্রা যুক্ত হয়েছে। একই সঙ্গে এলাকাবাসীর মধ্যে স্থাপনাটি পরিচ্ছন্ন ও সুন্দর রাখার বিষয়ে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে।

বাসিয়া ব্রিজ শুধু যোগাযোগের একটি মাধ্যম নয়, এটি এলাকার মানুষের কাছে পরিচিত একটি স্থান ও স্থানীয় পরিবেশের অংশ। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ব্রিজ ব্যবহার করেন। বিশেষ করে বিকেলবেলা আশপাশের মানুষ এখানে সময় কাটান। তাই ব্রিজটির সৌন্দর্য রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এম অলিউর রহমান রেজার এ উদ্যোগ প্রমাণ করে, দেশের বাইরে অবস্থান করেও নিজ জন্মভূমির উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। প্রবাসীদের এমন স্বতঃস্ফূর্ত সামাজিক উদ্যোগ স্থানীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি অন্যদেরও নিজ নিজ এলাকার কল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

এলাকাবাসীর প্রত্যাশা, বাসিয়া ব্রিজের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা ধরে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণ সম্মিলিতভাবে কাজ করবেন। পাশাপাশি ব্রিজের রং ও অবকাঠামো নিয়মিত রক্ষণাবেক্ষণ, ময়লা-আবর্জনা না ফেলা এবং জনসাধারণের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

বিশ্বনাথবাসীর পক্ষ থেকে এম অলিউর রহমান রেজার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। তাঁর এ জনকল্যাণমূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এলাকার অন্যান্য বিত্তবান, প্রবাসী ও সচেতন নাগরিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিজ এলাকার সৌন্দর্য, ঐতিহ্য ও জনসম্পদ রক্ষায় প্রত্যেকের অংশগ্রহণই পারে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বিশ্বনাথ গড়ে তুলতে হবে।



আমাদের পেজ লাইক করুন