August 12, 2026, 1:45 pm
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য প্রতিবাদ ও নিন্দা তাওহীদ হেযবুতের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে আওয়ামী লীগ নেতার নাতি, ক্ষুব্ধ স্থানীয় বিএনপি আমছুর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার আহত গোদাগাড়ীতে সাবেদুল হত্যা: খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় সাধারণ জনগণ  চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময়

তেঘরি গ্রামে গাছ কর্তন ও রাস্তা, সাইনবোর্ড ভাঙচুর মামলায় ৮ আসামি কারাগারে

তেঘরি গ্রামে গাছ কর্তন ও রাস্তা, সাইনবোর্ড ভাঙচুর মামলায় ৮ আসামি কারাগারে

ডেক্স রির্পোট  :

সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরি গ্রামে গাছ কর্তন, সাইনবোর্ড ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় ৮ জন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

আদালতে প্রেরিত আসামীগণ হলেন রুহেল (১৬) পি: ছমছু মিয়া, রায়হান (২৮) পি: ওয়ারিছ আলী,বোরহান (২৬) পি: ওয়ারিছ আলী, শফিকুল(৩৮)পি : মৃত জাবিদ আলী, বাবুল মিয়া(৫৫) পি: মৃত আজিজুর রহমান, আব্দুল মনাফ(৫৫) পি: নসিব উল্লাহ,মমসির আলী (৪০) পি : হুশিয়ার আলী, হেলাল মিয়া (৩০) পি : মৃত মখন মিয়া সর্ব সাং তেঘরী, খাজাঞ্চি ইউনিয়ন,বিশ্বনাথ, সিলেট।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তেঘরি গ্রামের মৃত আয়াত উল্লার স্বত্বাধীন ভূমি নিয়ে আসামিপক্ষ ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষই ওই ভূমির মালিকানা দাবি করে আসছিলেন।
অভিযোগে বলা হয়েছে, গত ১৪ নভেম্বর ২০২৫ তারিখে আসামিরা সংঘবদ্ধভাবে উক্ত ভূমিতে অতর্কিত হামলা চালিয়ে প্রায় ৬০০ রেন্টি গাছ ও ১০০টি সুপারি গাছ কেটে ফেলেন। একই সঙ্গে ভূমির মালিকানা-সংবলিত ৫টি সাইনবোর্ড ভাঙচুর করা হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে রেকডে ভূমির মালিক
মৃত আয়াত উল্লার নাতি শাহেদ আহমদ বাদী হয়ে বিশ্বনাথ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি বিশ্বনাথ সি.আর. নং-১৭/২০২৬ হিসেবে নথিভুক্ত হয়।
আদালত মামলার অভিযোগ আমলে গ্রহণ করেন। পরে বুধবার (১৭ জুন ২০২৬) আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। একই সঙ্গে আদালত ৮ আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন