June 17, 2026, 8:39 am
সংবাদ শিরোনাম
প্রবাসীর খোলা চিঠি : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সমীপে লন্ডনে এনসিপি মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে বিশ্বনাথ পৌর নেতা ইকবাল হোসেনের সৌজন্য সাক্ষাত সিংগাইরে মানবতার হাত বাড়াল সাত্তার ফাউন্ডেশন: ১৫ পরিবার পেল ১৫ লাখ টাকা সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ। রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের রুমায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত কোতয়ালী থানার সাফল্য, ওয়ারেন্টি তামিলে আটক ২ সিরাজগঞ্জ ‎তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন মোকামতলায় জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস

গাজীপুরে নারী গ্যারেজ মালিককে ‘মাদক ব্যবসায়ী’ সাজিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ

বিশেষ প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় এক নারী উদ্যোক্তা ও তার পরিবারকে ‘মাদক ব্যবসায়ী’ সাজিয়ে ভিডিও ধারণ, মানহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ শিল্পী আক্তার বাদী হয়ে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন—ডেগেরচালা ফকির মার্কেট এলাকার মোঃ শামছু মিয়ার ছেলে মোঃ বাবুল (৩০) এবং মোঃ আঃ রশিদের ছেলে মোঃ রিপন (২৫)।

জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগ

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিল্পী আক্তার দীর্ঘদিন ধরে ডেগেরচালা এলাকায় একটি অটোরিকশার গ্যারেজ পরিচালনা করে আসছেন। তার ছেলে মোঃ শিপন (২৫) গ্যারেজটির সার্বক্ষণিক দেখাশোনা করেন। গত ৩ জুন রাত আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত বাবুল ‘জরুরি কথা আছে’ বলে গ্যারেজের চালক হানিফসহ কয়েকজনকে তার নিজ বাড়িতে ডেকে নেন।

সেখানে অপর অভিযুক্ত রিপনকে ডেকে এনে গ্যারেজের চালকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে চালকদের ‘মাদকসেবী’ এবং গ্যারেজ মালিক শিল্পী আক্তার সেখানে ‘মাদক ব্যবসা’ করেন—এমন মিথ্যা স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে জোরপূর্বক মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

মানহানি ও প্রাণনাশের হুমকি

শিল্পী আক্তার অভিযোগে আরও উল্লেখ করেন, অভিযুক্তরা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজে তাদের নামে মিথ্যা মাদকের অপবাদ দিয়ে চরম সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছে। পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে গালিগালাজের পাশাপাশি বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণনাশের হুমকি দিয়ে তাদের তাড়িয়ে দেয়।

ভুক্তভোগী পরিবার জানায়, বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

 

এ বিষয়ে গাছা থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন