September 11, 2026, 11:13 am
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

গোদাগাড়ীর প্রেমতলীতে নৌকা ডুবে নিহতের ঘটনায় শোক প্রকাশ ও সহানুভূতি জানালেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ঠাকুর ঘাট এলাকায় শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে একটি মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

নিহত ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৬০), তিনি কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা। নিখোঁজদের মধ্যে রয়েছেন ফরাদপুর গ্রামের দীলিপ (৩২) এবং ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রেমতলী পালপাড়া এলাকার বাসিন্দা কানাই কর্মকার (৭০) মৃত্যুবরণ করলে তার মরদেহ পদ্মা নদীর মাঝচরে সমাহিত করার জন্য আত্মীয়স্বজনরা একটি নৌকায় রওনা দেন। নৌকাটিতে প্রায় ২৫-৩০ জন যাত্রী ছিলেন। হঠাৎ স্রোতের তোড়ে নৌকাটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শনে যান।

তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত

পরিবারকে সান্ত্বনা দেন।

মেজর শরীফ উদ্দীন বলেন, এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমরা সবাই গভীরভাবে মর্মাহত। আমি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং নিখোঁজদের দ্রুত সন্ধান ও উদ্ধার কামনা করছি। বিএনপি ও আমি আপনাদের পাশে আছি এবং থাকবো।

পরিদর্শনকালে তার সঙ্গে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সবাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন