March 30, 2026, 1:24 pm
সংবাদ শিরোনাম
তাহিরপুরে ফেইক অ্যাকাউন্ট খুলে মিথ্যা প্রচারণা, থানায় জিডি। আলা হযরত সুন্নি সংঘের ২০২৬–২৭ সেশনের কমিটি নবায়ন! তাহিরপুরের যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার গাছা থানার পুলিশের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ তাহিরপুরে যাদুকাটা নদীতে ১ শ্রমিকের মৃত্যু তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পণ্যসহ ১আটক মহান স্বাধীনতা ও বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে কবিতা রণ সংগীত অনুষ্ঠিত; রিয়াদে স্বাধীনতা দিবস উপলক্ষে বাথস্থ ফিলিপিনি মার্কেটের ভিলায়জু মলের বাংলাদেশী ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত; বাঁধ নির্মাণে অনিয়ম করে কেউ এখানে থাকতে পারবেন আলমখালী ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে- এমপি কামরুল, শেরপুর-এ উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে ভিপি শহিদুল ইসলাম বাবলু।

তাহিরপুরে ফেইক অ্যাকাউন্ট খুলে মিথ্যা প্রচারণা, থানায় জিডি।

তাহিরপুরে ফেইক অ্যাকাউন্ট খুলে মিথ্যা প্রচারণা, থানায় জিডি।

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে ছবি ও নাম ব্যবহার করে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলার বড়দল নতুন হাটি গ্রামের ইউপি সদস্য মো. সামায়ুন কবির।

জানা যায়,জনগণের খবর নামে একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ও নাম ব্যবহার করে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ইউপি সদস্য মো. সামায়ুন কবির বলেন, ২৯ মার্চ বিকেলের দিকে জনগণের খবর,নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন পোস্ট করছে। এসব অপপ্রচারের কারণে আমার ব্যক্তিগত ও সামাজিক সম্মানহানি হচ্ছে। বিভিন্নভাবে চেষ্টা করেও অপপ্রচারকারীর পরিচয় শনাক্ত করতে পারিনি। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে তাহিরপুর থানার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন