March 25, 2026, 4:49 pm
সংবাদ শিরোনাম
রাউজান প্রেস ক্লাবে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা বাঁশখালী উপকূলে ভাঙন ঝুঁকি: জরুরি অস্থায়ী বেড়িবাঁধ নির্মাণের নির্দেশ এমপির, সুনামগঞ্জে একটি স্লূইস গেটের অভাবে প্রতি বছর ৫ শ একর জমির ফসল জলাবদ্ধতার শিকার। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। তাহিরপুরে বর্ধিত সময় পার হলেও বলদার হাওর ফসলরক্ষা বাঁধ না হওয়ায় কৃষকদের মানববন্ধন বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ঈদ পূর্নমিলনী ও ফুটবল ফ্যাষ্টিভাল বিজয়ী ২০১৬,রানারআপ ২০১৩ ব্যাজ শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর রংপুরে আরপিএমপি’র অভিযানে হাজীরহাটে এক জুয়ারু গ্রেফতার বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

রাউজান প্রেস ক্লাবে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

রাউজান প্রতিনিধি চট্টগ্রাম

গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) ফকিরহাটস্থ প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাউজান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোসেন। তিনি বলেন, “২৫ মার্চের নির্মমতা আমাদের জাতিকে চূড়ান্ত স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। এরই ধারাবাহিকতায় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।” রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাহেদুল আলম এবং সাবেক সভাপতি ও আজীবন সদস্য তৈয়ব চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদার ও সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞাজী, সহ-সভাপতি এম. দিদারুল আলম, সহ-সভাপতি মিলন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক এ কে বারর এবং আতিক উল্লাহ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ২৫ মার্চের কালরাতের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন