March 23, 2026, 1:02 pm
সংবাদ শিরোনাম
শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর রংপুরে আরপিএমপি’র অভিযানে হাজীরহাটে এক জুয়ারু গ্রেফতার বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। ভূরুঙ্গামারীতে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) অস্ট্রেলিয়া মহাদেশের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ; উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপি নূরুলকে ফুলেল সংবর্ধনা ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা শ্রীমঙ্গলে ‘নিঃস্বার্থে মানব সেবা’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সহায়তা;

রংপুরে আরপিএমপি’র অভিযানে হাজীরহাটে এক জুয়ারু গ্রেফতার

সেলিম চৌধুরী
ষ্টাফ রিপোর্টার ঃ

রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ মার্চ ২০২৬) সন্ধ্যায় মন্থনা ঘাগট ব্রিজের নিচে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় মোবাইল ডিউটি করছিলেন। এসময় ডিউটি অফিসারের মাধ্যমে সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে মোঃ নুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি হাজীরহাট থানাধীন মন্থনা টেনারীপাড়া এলাকার বাসিন্দা।
এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫২টি তাস এবং নগদ ১০০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে থানায়ঙড় নিয়ে হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৯৩ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-২৪/২৬ মূলে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন