March 1, 2026, 2:45 am
সংবাদ শিরোনাম
আগামী ৩ মার্চ ২০২৬ নদীবাংলার কবি রিপন শানের ৫১তম জন্মবার্ষিকী লাকসাম পৌরসভা-এ সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রাফসান ইসলাম রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; সৌদিআরব বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া; অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা: শ্রীমঙ্গলে দিনব্যাপী আয়োজন

আগামী ৩ মার্চ ২০২৬ নদীবাংলার কবি রিপন শানের ৫১তম জন্মবার্ষিকী

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":3,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদকঃ– একান্ন পূর্ণ হচ্ছে নদীবাংলার কবি রিপন শানের। নদীর বুকে জীবন জ্বলে, ফিনিক্স পাখির উড়াল, রত্নখচিত কুয়াশা, আট বেহেশতের সুবাস, শতজনমের শিলালিপি, শিল্পের আলাপ, অপার বিস্ময়, ফুল ও পাথরের সংলাপ — ভোলা জেলার কবি ও কবিতা প্রভৃতি গ্রন্থের অনবদ্য রচয়িতা কবি ও কণ্ঠশিল্পী রিপন শান যাপিত জীবনের অর্ধশতক পেরিয়ে এগিয়ে যাচ্ছেন সৃজনপিয়াসী নতুন দিগন্তে।

জীবন ও সাহিত্যকর্মের মূল্যায়ন এবং ইফতার মাহফিলের মধ্যে দিয়ে কবির জন্মজেলা দ্বীপজেলা ভোলার লালমোহনে বহুমাত্রিক প্রতিভাবান এই বীরমুক্তিযোদ্ধার সন্তানকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানাবে তাঁর হাতে গড়া ১৪ বছর বয়সী গণমাধ্যম সংগঠন লালমোহন মিডিয়া ক্লাব। আগামী মঙ্গলবার বিকেল ৩টায় লালমোহন ফুডপ্লেস চাইনিজ রেস্টুরেন্টে এক ধর্মীয় ভাবগম্ভীর আয়োজনে অনুষ্ঠিত হবে কবির জন্মবার্ষিকীর এই প্রীতি সমাবেশ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন — লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন — লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন — লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন — লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া ঝান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুস সহিদ মিয়া, ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন — লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ।
সঞ্চালনা করবেন — সাংবাদিক মিজান হাওলাদার।

ইসলামী সংগীত, কবিতা ও গান আয়োজনের মাধ্যমে নানা শ্রেণী-পেশার ব্যক্তি ও প্রতিষ্ঠান নদীবাংলার কবিকে শুভেচ্ছা নিবেদন করবে।

বীরমুক্তিযোদ্ধার সন্তান, বহুমাত্রিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি রিপন শান পেশায় কলেজ শিক্ষক ও সাংবাদিক। ভোলার লালমোহনের বদরপুর মহাবিদ্যালয়ের সিনিয়র প্রভাষক (বাংলা) এবং স্বতন্ত্রধারার সংবাদপত্র দৈনিক অমৃতালোক এর ফিচার এডিটর হিসেবে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

১৯৯৮ সালে বরেণ্য অভিনেত্রী রোকেয়া প্রাচী সম্পাদিত পাক্ষিক নটনন্দন দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করা বহুমাত্রিক লেখক ও সংগঠক রিপন শান বিভিন্ন সময়ে যুক্ত ছিলেন — সাপ্তাহিক বর্তমান সংলাপ, সাপ্তাহিক খবরের কাগজ (আজকের কাগজ), সাপ্তাহিক শীর্ষকাগজ, সাপ্তাহিক দ্বীপকথা, দৈনিক খবরপত্র, বাংলারিপোর্ট২৪, বজ্রকণ্ঠ, দৈনিক দেশজনপদ, দৈনিক বাংলাদেশ বাণী, ইউরোসমাচার, ইউরোবাংলাটাইমস, বিডিনিউজ২৪ইউরোপ, দৈনিক ভোরের আকাশসহ দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ইউরোবাংলাটাইমস-এ ম্যানেজিং এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন টানা তিন বছর। এছাড়া অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের বাংলাদেশ কো-অর্ডিনেটর হিসেবেও পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির অবিস্মরণীয় “কবিকণ্ঠে আবৃত্তি সন্ধ্যা ২০০৭” অনুষ্ঠানের গ্রন্থিক ও উপস্থাপক, লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক রিপন শান, লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির টানা তিন টার্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তাঁর সনদীয় নাম মোঃ শাহাবুদ্দিন রিপন। লেখালেখি, সমাজকর্ম ও সাংস্কৃতিক পরিমণ্ডলে রিপন শান নামেই সমধিক পরিচিত। মূলত কবি হিসেবে সমাদৃত হলেও তিনি তুখোড় বক্তা, আবৃত্তিশিল্পী, উপস্থাপক, মঞ্চ নাট্যকার, নির্দেশক, লিটলম্যাগ সম্পাদক, সাংবাদিক, কলেজ শিক্ষক, সমাজকর্মী এবং কণ্ঠশিল্পী হিসেবেও বহুমাত্রিক পরিচয় রেখেছেন।

১৯৭৫ সালের ৩ মার্চ দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামে এক বনেদি পরিবারে জন্মগ্রহণ করেন।
পিতা — একাত্তরের রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ মরহুম সালাউদ্দিন আহমাদ।
মাতা — লালমোহনের প্রথম এন্ট্রান্স শিক্ষিতা মরহুমা বেগম রওশান আরা পঞ্চায়েত।
পিতামহ — মরহুম মাওলানা মনসুর আহমাদ গোল্ড মেডেলিস্ট, ভোলা সরকারি কলেজের খ্যাতিমান অধ্যাপক।
মাতামহ — মরহুম দানবীর মজিবুর রহমান পঞ্চায়েত, লালমোহন ইউপির জননন্দিত চেয়ারম্যান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অভিমানী ছাত্র, রিপন শান ঢাকা কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। শিক্ষাজীবনের ধারায় তিনি চতলা বোর্ড মডেল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, লালমোহন মডেল হাইস্কুল, সরকারি তিতুমীর কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মেধাবী ছাত্র ছিলেন।

চিত্রনায়ক বুলবুল আহমেদের তত্ত্বাবধানে ঢাকার স্বপ্নীল একাডেমি থেকে তিন মাসমেয়াদী নাট্য প্রশিক্ষণ গ্রহণ করেন। স্বরকল্পন আবৃত্তিচক্র থেকে শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও আবৃত্তির মাসব্যাপী কর্মশালায় ঋষভ (প্রথম শ্রেণী) অর্জন করেন।

রিপন শান ব্র্যাক সিইপি প্রযোজিত গণনাটক “নতুন সকাল” এর কেন্দ্রীয় মাস্টার চরিত্রে ৫৬টি শোতে অভিনয় করেছেন এবং সাউন্ডবাংলা কর্তৃক জাতীয় পর্যায়ে সংবর্ধিত হয়েছেন।
অবশ্যই উল্লেখযোগ্য — আব্দুল গাফফার চৌধুরী রচিত, বাংলার মুখ প্রযোজিত নাটক “পলাশী থেকে ধানমন্ডি”-এর বোস্টার চরিত্রের সফল অভিনেতা।

সাংস্কৃতিক কর্মধারায় বিভিন্ন সময়ে যুক্ত ছিলেন — ক্রান্তি, উদীচি, স্বপ্নকুঁড়ি, কপোতাক্ষ সাহিত্য পরিষদ, বাঙালি সংস্কৃতি মঞ্চ, বাঙালি সাংস্কৃতিক বন্ধন, ন্যাচার কনজারভেশন কমিটি, বাংলাদেশ বার্ড ওয়াচার সোসাইটি, বাংলাদেশ রাইটার্স গিল্ড।
তিনি ভোলার লালমোহনের সাড়াজাগানো সাংস্কৃতিক সংগঠন “তোলপাড় কৃষ্টি সংসার” এর প্রতিষ্ঠাতা-সভাপতি। লালমোহন ফাউন্ডেশন ঢাকা-এর উদ্যোক্তা ও অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি।

বহুমুখী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক রিপন শান বদরপুর মহাবিদ্যালয়ে একটানা ১৫ বছর ধরে বাংলা বিষয়ে অধ্যাপনায় নিয়োজিত আছেন। এছাড়া জনপ্রিয় ম্যাগাজিন মুক্তবলির প্রধান সম্পাদক, মাতৃজগত আইপিএ টিভি-এর পরিচালক, দৈনিক মাতৃজগত এর ডেপুটি ম্যানেজিং এডিটর, ভয়েস চট্টগ্রাম এর উপদেষ্টা সম্পাদক, ভোলার কণ্ঠ এর বিশেষ প্রতিনিধি ও দ্য রেডটাইমস এর সিনিয়র রিপোর্টার হিসেবেও যুক্ত আছেন।

রিপন শানের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে:
কাব্যগ্রন্থ: নদীর বুকে জীবন জ্বলে, রত্নখচিত কুয়াশা।
গল্পগ্রন্থ: ফিনিক্স পাখির উড়াল।

প্রকাশের পথে: শিল্পের আলাপ (সাক্ষাৎকার সংকলন), অপার বিস্ময় (তথ্য সংকলন), আট বেহেশতের সুবাস, শতজনমের শিলালিপি (কাব্যগ্রন্থ), কবিতা-কলাপ (নির্বাচিত কবিতা)

নাটক: শ্যামল মাটির কমলেরা, বাউন্ডুলে, বেকার অমানিশা (রচিত ও নির্দেশিত)।
সম্পাদনা করেছেন: দুই বাংলার কবিতা সংকলন — জ্বলে ওঠার কবিতা, লিটল ম্যাগ: রোদসী, বেতুয়া, প্রমিত বাংলার মুখ।

বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি ভোলা দক্ষিণ প্রেসক্লাব, জাতীয় কবিতা পরিষদ ভোলা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভোলা, লালমোহন মিডিয়া ক্লাব ও নেক্সাস ৯৩ ফ্রেন্ডস প্লাটফর্ম এর প্রতিষ্ঠাতা।

সামাজিক ও সাংস্কৃতিক কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে অর্জন করেছেন — জাতীয় ছাত্রধারা পুরস্কার, চরফ্যাসন প্রগতি ইউনিটি এওয়ার্ড, আমরা করবো জয় পুরস্কার, মিরপুর এইচ এইচ মাইক্রো ইনস্টিটিউট সম্মাননা, নবকল্লোল পুরস্কার, এম আর মনজু কালচারাল সোসাইটি সম্মাননা, লালমোহন ফাউন্ডেশন ঢাকা পুরস্কার, সাউন্ডবাংলা বেস্টবুক এওয়ার্ড, নিউন্যাশন মডেল স্কুল সম্মাননা, দৈনিক মাতৃজগত সম্মাননা, ম্যাজিক লণ্ঠন আড্ডার কবি সম্মাননা, সাউন্ডবাংলা কাব্যবন্ধু সম্মাননা, শব্দকুঠি সভাকবি সম্মাননা ইত্যাদি।

২০২৩ সালের ১৭ মে এক পারিবারিক দুর্ঘটনায় ১১ বছরবয়সী একমাত্র সন্তান (পরাণপাখি) বিবি খাদিজা রওশান রোদসীকে হারিয়ে শোকের অথৈ সাগরে ভাসছেন কবি রিপন শান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com