February 28, 2026, 2:27 pm
সংবাদ শিরোনাম
লাকসাম পৌরসভা-এ সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রাফসান ইসলাম রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; সৌদিআরব বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া; অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা: শ্রীমঙ্গলে দিনব্যাপী আয়োজন আবারও রাউজানে গুলিতে যুবলদল কর্মী নিহত

লাকসাম পৌরসভা-এ সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রাফসান ইসলাম

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম পৌরসভা-এ সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন তরুণ প্রজন্মের পরিচিত মুখ রাফসান ইসলাম। তিনি গুম হওয়া বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম-এর একমাত্র উত্তরসূরী।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে জানা গেছে, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততার কারণে ইতোমধ্যে তরুণদের মধ্যে একটি গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন রাফসান ইসলাম। সমর্থকদের দাবি, দাদা ও বাবার আদর্শ বুকে লালন করে তিনি এলাকায় সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি ‘আইডল’ হিসেবে পরিচিতি পাচ্ছেন।
দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দলমত নির্বিশেষে অনেকেই মনে করছেন, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখতে রাফসান ইসলামকে উপযুক্ত স্থানে দেখতে চান তারা। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছেন তিনি।
উল্লেখ্য, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম-এর বিজয়ের পেছনেও রাফসান ইসলামের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের কথা উল্লেখ করছেন সংশ্লিষ্টরা।
তবে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে রাফসান ইসলামের আনুষ্ঠানিক ঘোষণা এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সময়োপযোগী সিদ্ধান্ত নিতেই তিনি রাজনৈতিক কর্মসূচি ও জনসম্পৃক্ততা বাড়িয়ে চলেছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে লাকসামের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। এখন দেখার বিষয়, দলীয় মনোনয়ন ও রাজনৈতিক সমর্থন কতটা তার পক্ষে আসে এবং ভোটাররা শেষ পর্যন্ত কাকে বেছে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com