March 16, 2026, 4:22 am
সংবাদ শিরোনাম
রাউজানের হলদিয়ায় দুই দরিদ্র পরিবারের ছেলের মাথায় কোরআনে হাফেজের পাগড়ি শ্রীমঙ্গল থানার উদ্যোগে পুলিশ–সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,মোঃ আতাউর রহমান ধারাবাহিকতায় চেয়ারম্যান হিসেবে আবুল কাশেমকে চান স্থানীয়রা রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত

সাংবাদিকতা হতে হবে দেশ ও জাতির স্বার্থে— ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ

সাংবাদিকতা হতে হবে দেশ ও জাতির স্বার্থে— ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ

শেফাইল উদ্দিন

কক্সবাজারের ঈদগাঁও বাজারের দীর্ঘদিনের যানজট নিরসন, পুরো বাজার এলাকায় ড্রেনের ওপর ভাসমান ব্যবসা বন্ধ, বাস স্টেশনভিত্তিক আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, দোকানের সামনে ফুটপাতে মালামাল বিক্রি বন্ধ, বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা চালু, পুলিশি নজরদারি বৃদ্ধি এবং সামগ্রিক পরিবেশ সুরক্ষাসহ নানা গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন ঈদগাঁওয়ে কর্মরত সাংবাদিকরা।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় এসব দাবি তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি হাফেজ তৈয়ব জালাল, সহ-সাধারণ সম্পাদক এম. আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক বশিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু ও সাধারণ সদস্য গিয়াস উদ্দিন।

সভায় সংগঠনের বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ, তা বাস্তবায়নে করণীয় নির্ধারণ, অনলাইন প্রেসক্লাবের নিজস্ব অফিস স্থাপন এবং নতুন সদস্য ভর্তির বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন সদস্য যাচাই-বাছাই সাপেক্ষে প্রতিবেদন ও সুপারিশ প্রদানের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন—

১) হাফেজ তৈয়ব জালাল

২) এম. আবু হেনা সাগর

৩) নাছির উদ্দিন পিন্টু

এছাড়া প্রেসক্লাবের অফিসের সম্ভাব্য স্থান নির্বাচন ও নির্ধারণের জন্য আরও একটি ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটিতে রয়েছেন—

১) হাফেজ তৈয়ব জালাল

২) শেফাইল উদ্দিন

৩) বশিরুজ্জামান

সভায় সংগঠনের পক্ষ থেকে জাতীয় ও ধর্মীয় দিবসসমূহ উদযাপন, সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ, বার্ষিক আনন্দ ভ্রমণ, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন, পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ, বৃক্ষরোপণ অভিযান এবং দুর্যোগকালে মানবিক কার্যক্রম পরিচালনাসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বক্তারা বলেন, সাংবাদিকতা হতে হবে দেশ ও জাতির স্বার্থে নিবেদিত। উন্নয়ন সাংবাদিকতায় আরও মনোযোগী হতে হবে। পেশাগত দায়িত্ব পালনে পূর্ণ পেশাদারিত্ব, সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন