March 7, 2026, 6:16 am
সংবাদ শিরোনাম
রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন; সিরাজগঞ্জ তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিশ্বম্ভরপুরে বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপি নূরুলকে ফুলেল সংবর্ধনা; বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা; বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আগামী ৩ মার্চ ২০২৬ নদীবাংলার কবি রিপন শানের ৫১তম জন্মবার্ষিকী

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাগপার দোয়া মাহফিল।

নিজস্ব প্রতিবেদক:- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আছর শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বগুড়া জেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষনেতা ও জাগপা কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন—
জাগপা বগুড়া জেলা শাখার সভাপতি মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী তালুকদার, সহ-সভাপতি আবু রায়হান, হেলাল উদ্দিন সাখিদার, মীর ওসমান আলী শুভ শেঠ, বাবলু জোয়ার্দার, দবির উদ্দিন, এমারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম।

দোয়া মাহফিল পরিচালনা করেন বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল্লাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—
এনসিপি বগুড়া শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সামছুল হক, বগুড়া জেলা লেড শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিকনেতা লিটন শেখ বাঘা, জাগপা নেতা ডাঃ নূরুল ইসলাম, জাগপা বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি মাসুদুর রহমান মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট খালেদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জাগপা বগুড়া শহর শাখার সভাপতি বাবলু মিয়া, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীরা।

দোয়া মাহফিলে নেতৃবৃন্দ তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী “গণতন্ত্রের মা” বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com