March 5, 2026, 12:26 pm
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জ তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিশ্বম্ভরপুরে বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপি নূরুলকে ফুলেল সংবর্ধনা; বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা; বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আগামী ৩ মার্চ ২০২৬ নদীবাংলার কবি রিপন শানের ৫১তম জন্মবার্ষিকী লাকসাম পৌরসভা-এ সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রাফসান ইসলাম

তাড়াশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্বোধন প্রাণিসম্পদ খাতে আধুনিকায়নের বার্তা, খামারিদের ব্যাপক অংশগ্রহণ ‎

আলহাজ সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

‎চলনবিল অঞ্চলে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “জাতীয় প্রাণিসম্পদ ও প্রদর্শনী ২০২৫” উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

‎অনুষ্ঠানস্থলটি রঙিন ব্যানার, ফেস্টুন ও ফুল দিয়ে সুসজ্জিত করা হয়। মঞ্চে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। প্রদর্শনীতে গবাদিপশু পালন, হাঁস-মুরগি ও ছাগল পালন, আধুনিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, টিকাদান কার্যক্রম এবং উন্নত জাতের পশু পরিচর্যার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। একই সঙ্গে খামারিদের জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং গ্রামীণ জনপদের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি প্রয়োগ, সঠিক ব্যবস্থাপনা ও সরকারি সহায়তার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করে জাতীয় উৎপাদন বৃদ্ধি সম্ভব। বক্তারা খামারিদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, নিরাপদ পশুপালন ও স্বাস্থ্যসম্মত খাদ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ বাদল মিয়া।
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন।

‎প্রধান অতিথি ইউএনও নুসরাত জাহান তার বক্তব্যে বলেন,
‎ “খামারিদের উন্নয়নে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এ ধরনের প্রদর্শনী খামারিদের জ্ঞান বৃদ্ধি ও উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


‎কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন,
‎ “এ ধরনের প্রদর্শনী খামারিদের জন্য নতুন প্রযুক্তি ও আধুনিক পশুপালন পদ্ধতি সম্পর্কে সরাসরি ধারণা লাভের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।”



‎মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন বলেন,
‎“মৎস্য ও প্রাণিসম্পদ খাতের একত্রিত উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অঞ্চলের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব।



‎প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিরা জানান, এ আয়োজনের মাধ্যমে তারা নতুন প্রযুক্তি ও আধুনিক পদ্ধতি সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেয়েছেন, যা তাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

‎আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, অনুষ্ঠানটি প্রাণিসম্পদ খাতে আগ্রহ সৃষ্টি ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। সপ্তাহব্যাপী এ প্রদর্শনী চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com