March 5, 2026, 9:44 am
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জ তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিশ্বম্ভরপুরে বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপি নূরুলকে ফুলেল সংবর্ধনা; বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা; বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আগামী ৩ মার্চ ২০২৬ নদীবাংলার কবি রিপন শানের ৫১তম জন্মবার্ষিকী লাকসাম পৌরসভা-এ সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রাফসান ইসলাম

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ দখল ও যানবাহন পার্কিংয়ে জরিমানা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান-উজ্জামান স্যারের সার্বিক নির্দেশনায় বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার ও কুঞ্জেরহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিত চন্দ্র দাস।

অভিযানে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে রাস্তা, ব্রিজ ও ফুটপাত দখল করে দোকান স্থাপন এবং ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন যত্রতত্র পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে দেখা যায়। এ অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ২১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—মো: আজিজ, মো: হাফেজ, মো: রফিকুল ইসলাম, মো: রিয়াজ ও মো: বিল্লাল, সবাই বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ভোলা-চরফ্যাশন মহাসড়ক সংলগ্ন এলাকায় যেন কেউ রাস্তা ও ফুটপাত দখল করে দোকান স্থাপন বা অটোরিকশাসহ অন্যান্য গাড়ি পার্কিং না করে সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, বোরহানউদ্দিন থানা পুলিশ, টবগী ও কাচিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ ছোবাহান হাওলাদার
বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধি
০৫/১১/২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com