March 7, 2026, 8:23 am
সংবাদ শিরোনাম
উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপি নূরুলকে ফুলেল সংবর্ধনা; নির্মাণকাজের ধীরগতিতে হতাশ পর্যটন সংশ্লিষ্টরা; ডিভোর্স হওয়া নারীর ‘অপহরণ’ চিৎকার—গুজবে শ্রীমঙ্গলে মবের গণপিটুনির শিকার অসুস্থ সন্তানের বাবা, স্বজন ও চালক, গাড়ি ভাঙচুর; রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন; সিরাজগঞ্জ তাড়াশে ২ সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিশ্বম্ভরপুরে বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপি নূরুলকে ফুলেল সংবর্ধনা;

তাহিরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত যুবকের নাম মো. আলমগীর (৩০)। তিনি ওই গ্রামের মো. আবু বকরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সবাই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। সকালে পাশের বাড়ির একটি শিশু নিহতের শিশুকে মক্তবে নেওয়ার জন্য ডাকাডাকি করলে দরজা না খুলে দিলে পরে দরজার ধাক্কা দিয়ে তাকিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দেখে, আলমগীর ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন তাহিরপুর থানার তদন্ত কর্মকর্তা (আইও) পংকজ দাস জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

স্থানীয়রা জানান, ঘটনার রাতে আলমগীরের স্ত্রীর সঙ্গে দুই দফা ঝগড়া হয়। পরে স্ত্রী রাগ করে স্বামীর বোনের বাড়িতে চলে যান। এরপর ঘরে একা অবস্থায় আলমগীর পুরাতন একটি লুঙ্গি দিয়ে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন বলে পরিবারের দাবি।

তবে নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। তাদের অভিযোগ, অবৈধ চালান (চোরাচালান) সংক্রান্ত বিরোধের জের ধরেই আলমগীরকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com