March 1, 2026, 7:50 pm
সংবাদ শিরোনাম
বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা; বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আগামী ৩ মার্চ ২০২৬ নদীবাংলার কবি রিপন শানের ৫১তম জন্মবার্ষিকী লাকসাম পৌরসভা-এ সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রাফসান ইসলাম রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত;

দীর্ঘ ৫ মাস পর যাদুকাটা নদী চালু,৫০ হাজার শ্রমিকের আনন্দ

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলার প্রভাবশালী তাহিরপুর উপজেলার ভেতরে অবস্থিত যাদুকাটা নদীর বালুমহাল ২-এর দখলনামা আনুষ্ঠানিকভাবে ইজারাদার শাহ রুবেলকে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে তহশীলদার রুহুল আমিন সরজমিনে যাদুকাটা নদীর তীরে উপস্থিত ছিলেন এবং সেখানে ইজারাদারকে এই দখলনামা প্রদান করেন।

এই অনুষ্ঠানে তাহিরপুর বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, কয়লা আমদানিকারক সমিতির সভাপতি খসরুল আলম, যাদুকাটা ১-এর ইজারাদার নাছির উদ্দিন, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাছির মিয়া ১৪৩২ বাংলা সনে যাদুকাটা ১ বালুমহল ইজারা নেন এবং শাহ রুবেল যাদুকাটা ২ বালুমহল এর ইজারা পান। বুধবার শাহ রুবেল ইজারামূল্য পরিশোধ করার পর তার হাতে দখলনামাটি তুলে দেয়া হয়।

তহশীলদার রুহুল আমিন জানিয়েছেন, যাদুকাটা ২ বালুমহাল ইজারাদারের জন্য নির্ধারিত সীমানার মধ্যে বালু উত্তোলনের অনুমতি রয়েছে এবং আইনি কোনো বাধা নেই। এদিকে, শাহ রুবেল মিয়া বলেন, উপজেলা প্রশাসনের প্রতিনিধির মাধ্যমে বালুমহাল বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান যে, এখন বালু উত্তোলনের ক্ষেত্রে কোনো বাধা নেই।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান মানিক জানিয়েছেন, যাদুকাটা ২-এর ইজারাদারকে বালুমহাল বুঝিয়ে দেয়া হয়েছে, তবে যাদুকাটা ১-এর বিষয়েও এখনো কোনো নির্দেশনা গ্রহণ করা হয়নি। নির্দেশনা পেলে ইজারাদারকে তার সীমানা নির্ধারণ করে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com