March 20, 2026, 1:55 am
সংবাদ শিরোনাম
ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা শ্রীমঙ্গলে ‘নিঃস্বার্থে মানব সেবা’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সহায়তা; উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; রিয়াদে অসহায় কর্মহীন মানুষের মাঝে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ইফতার সামগ্রী বিতরণ; বিশ্বম্ভরপুরে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত ; রাউজানের হলদিয়ায় দুই দরিদ্র পরিবারের ছেলের মাথায় কোরআনে হাফেজের পাগড়ি শ্রীমঙ্গল থানার উদ্যোগে পুলিশ–সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

সখীপুরে বলাৎকারের শিকার এক শিশু!

শাহজালাল মিয়া ( সখিপুর) টাংগাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে ১২ বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে। গত বুধবার (২৩ এপ্রিল), সন্ধ্যায় উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ছোট মৌশা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশু জানায়, ঐ গ্রামের চাঁন মিয়া নামের এক ব্যক্তি বুধবার সন্ধ্যায় তার মুখ চেপে ধরে স্থানীয় জঙ্গলে নিয়ে জোরপূর্বক তাকে বলাৎকার করে। গত কয়েকদিন ভয়ে ওই শিশু কাউকে ঘটনাটি জানায়নি। হঠাৎ করে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তার মাকে বিস্তারিত খুলে বললে এ ঘটনার জানাজানি হয়।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ ও ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনায় গত সোমবার (২৮ এপ্রিল) ভুক্তভোগীর পিতা বাদী হয়ে অভিযুক্ত চাঁন মিয়াকে আসামী করে ৯/১ ২৯ ধারায় সখীপুর থানায় মামলা করেছেন।

সখীপুর থানার ওসি মোঃ জাকির হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল পাঠানে হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন