November 8, 2026, 11:54 pm
সংবাদ শিরোনাম
জামালপুরের বকশীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত। জামালপুরের বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত! বাসিয়া ব্রিজের সৌন্দর্য ফেরাতে প্রবাসী এম অলিউর রহমান রেজার উদ্যোগ, প্রশংসায় বিশ্বনাথবাসী ফটিকছড়ি আজাদী বাজার এজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ গাজীপুরের পল্টি হাবীবের শত্রু হলেই আপনাকে খেতে হবে জুলাই আন্দোলনের মামলা লন্ডনে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও সুরের মূর্ছনায় ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জ ও পাবনা আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার তাড়াশে বিদ্যালয়ের ভবন থেকে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ। মাদক মামলার নথি ঘিরে প্রশ্ন, হ্নীলায় গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশ নিলেন ছাত্রলীগের সাবেক পদধারী লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত

টেকনাফে একাধিক মানবপাচার মামলার পালাতক আসামী গ্রেপ্তার

মোহাম্মদ রাসেল মির্জা : স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর বিশেষ অভিযানে একাধিক মানবপাচার মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত পলাতক আসামি এবং সক্রিয় মানবপাচার চক্রের অন্যতম শীর্ষ সদস্য আবদুল করিম (৫০) গ্রেপ্তার হয়েছেন।

রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার আবদুল করিম বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকার ছৈয়দ ওমরের ছেলে।

এসআরবি সূত্রে জানা গেছে, আবদুল করিমের বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলা রয়েছে। এসব মামলায় তিনি এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামি। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি একটি সক্রিয় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত এবং চক্রটির অন্যতম শীর্ষ সদস্য হিসেবে পরিচিত।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



আমাদের পেজ লাইক করুন