June 10, 2026, 9:44 am
সংবাদ শিরোনাম
মোকামতলায় জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সুপার বরাবরে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান কোতয়ালী থানার সুইপার কলোনীতে অভিযান, গাঁজাসহ আটক মাদক কারবারি গাজীপুরে নারী গ্যারেজ মালিককে ‘মাদক ব্যবসায়ী’ সাজিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ রংপুর কোতয়ালী থানার অভিযানে টিউবওয়েল-ফ্যান ও বৈদ্যুতিক তার সহ চোর আটক  লন্ডনের টিউব স্টেশনে নির্মম হামলা: ৪ কিশোর-কিশোরী গ্রেফতা দুহশুহ–কায়েমপুর সড়কের ভাঙা সেতু এখন মৃত্যুফাঁদ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের জনপ্রিয়তায় এগিয়ে আমির হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে জল্পনা তুঙ্গে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ রঙ্গ ছড়া

সন্দ্বীপে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিতরণ উদ্বোধন

সন্দ্বীপ প্রতিনিধি।।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় প্রায় ২ বছর পর ভর্তুকি মূল্যে নিম্ম আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ করা হয়েছে। সন্দ্বীপ পৌরসভা অফিস চত্বরে শনিবার ৩ মে বেলা ১১ টায় এ পণ্য বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি থেকে পণ্য বিতরণ করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিগ্যান চাকমা, বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম, ও উপজেলা প্রকৌশলী আবদুল আলীম, এ সময় আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দীন ও বিসিবি ডিলার এমকে সফ আসাদউদ্দীন সাজ্জাদ প্রমুখ। সন্দ্বীপ উপজেলায় স্মার্ট কার্ডধারী পণ্য পাবেন ৩৯১৮ জন, প্রথমদিন পৌরসভাতে ৫৩৭ জন, এছাড়া ও রহমতপুর ২৪০,কালাপানিয়া ২৭১, মগধরা ১৭৯,বাউরিয়া ১৬৫, সারিকাইত ৩৮২, দীর্ঘাপাড় ৪১, হারামিয়া ১৭৯, মুছাপুর ৬১০, সন্তোষপুর ৩৫৯, গাছুয়া ২৩০, মাইটভাংগা ৪৫১,উড়িরচর ৪১,আজিমপুর ২৩৪ জন পণ্য পাবে। একজন ব্যক্তি ৫৪০ টাকা দিয়ে ভোজ্য তেল ২ লিটার, চাল ৫ কেজি, মশুর ডাল ২ কেজি, চিনি ১ কেজি ক্রয় কতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন