September 23, 2026, 8:50 am
সংবাদ শিরোনাম
রাউজানে পবিত্র গিয়ারবী শরীফ ও গাউছে পাকের ওরছ অনুষ্ঠিত ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার “বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা” জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নাবী (দঃ) ও সাংবাদিক নেতা সরোয়ার উদ্দীনের স্বরণ সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর, গাজীপুর শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

বিল্লাল হোসেন বাঁধন, গাজীপুর জেলা প্রতিনিধি: কালিয়াকৈর, গাজীপুর মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, কালিয়াকৈর উপজেলা শাখার বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। আজ (১ মে ২০২৫), আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি সকাল ১২ টায় শফিপুর বাজার মেইন রোডে প্রদক্ষিণ করে র‍্যালিতে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন, কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মো: জিয়াউর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।

এতে উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ ও শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।সভাপতি মো: জিয়াউর রহমান বলেন, “মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক। ইসলামী শ্রমিক আন্দোলন সবসময়ই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে এবং যাবে।” সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, “ইসলামী দৃষ্টিকোণ থেকে শ্রমিকের মর্যাদা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” আয়োজনে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায়ভিত্তিক শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সভাপতি মো আল আমিন খান সাধারণ সম্পাদক মুফতি মুরশেদ হোসেন যুব আন্দোলনের সভাপতি মো: হাফেজ আজিজুল হক ও সাধারণ সম্পাদক-মেহেদী হাসান, সহ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো ওমর ফারুক প্রমুখ, সাধারণ সম্পাদক মুহা গোলাম রাব্বী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন