November 4, 2026, 12:50 pm
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জ ও পাবনা আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার তাড়াশে বিদ্যালয়ের ভবন থেকে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ। মাদক মামলার নথি ঘিরে প্রশ্ন, হ্নীলায় গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশ নিলেন ছাত্রলীগের সাবেক পদধারী লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত খুলনার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে রমরমায় ঘুষ বাণিজ্য, কক্সবাজার বারে গিয়ে কর্মকর্তার মদ পানের চাঞ্চল্যকর জামালপুরের বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু! টেকনাফে একাধিক মানবপাচার মামলার পালাতক আসামী গ্রেপ্তার খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার

সিরাজগঞ্জ ও পাবনা আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

আলহাজ্ব সরকার  টুটুল তাড়াশ সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। অভিযানে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) এসআরবি-১২ সিরাজগঞ্জের পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম এ মামুন খান চিশতী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ নভেম্বর এসআরবি-১২-এর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের কাছ থেকে পাওয়া তথ্যের পাশাপাশি ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্য যাচাই করে পরবর্তী সময়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান এসআরবি-১২-এর সদস্যরা। অভিযানে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি দেশীয় অস্ত্র এবং যোগাযোগের কাজে ব্যবহৃত ওয়াকিটকি উদ্ধার করা হয়।এসআরবি-১২ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট।

অভিযানে উদ্ধার করা এসব অস্ত্র ও গোলাবারুদ সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা থানা এলাকা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থান থেকে জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



আমাদের পেজ লাইক করুন