October 20, 2026, 11:17 pm
সংবাদ শিরোনাম
তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ তাড়াশে ১৯ মামলার কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার চুমুর জন্য মাথা কাঁটা -? ধিক্কার সৌদির রাজতন্ত্র -! ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জিয়া সাইবার ফোর্সের সমন্বয় কমিটিতে পীরগঞ্জের সভাপতি মাহফুজুর রহমান সাতক্ষীরায় ধর্ম অবমাননার চাঞ্চল্যকর আসামি আমিনী’কে গ্রেফতার করেছে এসআরবির-৬ তাড়াশে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা পূজাকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-৬,প্রেস বিজ্ঞপ্তিতে- সিও নিস্তার আহমেদ সাংবাদিক আলিফ ফকির হত্যার ঘটনায় বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

  1. সাদ্দাম হোসেন সাজ্জাদ :

  2. কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট ও উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি ডাবল কেবিন পিকআপ হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে গাড়িটি তল্লাশি করে পেছনের সিটের কভারের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পিকআপচালক মো. সাইফুল ইসলাম (৩১) নামে একজনকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের ডবলমুরিং থানার গোসাইলডাঙ্গা এলাকার বাসিন্দা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

একই রাতে আনুমানিক ৯টার দিকে উখিয়ার পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী উলুবুনিয়া মাঝের কাঠি এলাকায় বেড়িবাঁধের ওপর দিয়ে মিয়ানমার থেকে তিনজনকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করেন। এ সময় পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাসেল (২৩), খাইরুল আমিন (২৪) ও শাকিল (২২)। তাঁদের মধ্যে খাইরুল আমিন এফডিএমএন সদস্য হিসেবে পরিচিত। বিজিবি জানায়, তাঁদের বহন করা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ৩৪ কার্টনে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

দুটি অভিযানে উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ৪ লাখ ৬০ হাজার পিস। বিজিবির হিসাবে, এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।

৬৪ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা, তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।



আমাদের পেজ লাইক করুন