October 15, 2026, 11:10 pm
সংবাদ শিরোনাম
তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস: প্রান্তিক নারীর অধিকার ও শেখ হাসিনার নেতৃত্বের স্মরণে মহিউদ্দিন জীবন আহ্বায়ক , ওসমান গণীকে সচিব করে রাউজান বিদ্যােৎসাহী স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত সভাপতি ইশতেখার হোসেন রাসেল, সাধারণ সম্পাদক এনামুল হক; বিভিন্ন পদে দায়িত্ব পেলেন ৮১ নেতা-কর্মী লন্ডনে যেন একখণ্ড সিলেট: গ্রেটার সিলেট কমিউনিটির মহা সম্মেলনে চার শতাধিক ডেলিগেটের মিলনমেলা তাড়াশে সংবাদ প্রকাশের পর চিকিৎসার ব্যবস্থা হচ্ছে তানজিলের ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোন ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান বকশীগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন!

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন!

জামালপুর প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছেন জামালপুর ৩৫ বিজিবি।
এ উপলক্ষে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) বিকালে বিজিবির পক্ষ থেকে জামালপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান মন্ডপ গুলো পরিদর্শন করেন।
এসময় বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিদের সাথে কুশল বিনিময় সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান।
পরিদর্শন শেষে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক হাসানুর রহমান বলেন, ৩৫ বিজিবির আওতাধীন এলাকায় দুর্গা পূজার মন্ডপ গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি পূজা নির্বিঘ্ন করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বিজিবি। পূজা কার্যক্রমকে উপভোগ করতে সর্বাত্মক সহযোগিতা সহ ১০ অক্টোবর থেকে বিজিবি টহল কার্যক্রম শুরু হয়েছে।



আমাদের পেজ লাইক করুন