June 24, 2026, 3:10 am
সংবাদ শিরোনাম
আইনের আশ্রয় নিতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী ইয়াকুব: সীতাকুণ্ডে তোলপাড় রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, কাগজে স্বাধীনতা, বাস্তবে শৃঙ্খল: গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত? বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত যুক্তরাজ্য নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডার সম্মাননায় ভূষিত নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি তেঘরি গ্রামে গাছ কর্তন ও রাস্তা, সাইনবোর্ড ভাঙচুর মামলায় ৮ আসামি কারাগারে প্রবাসীর খোলা চিঠি : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সমীপে লন্ডনে এনসিপি মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে বিশ্বনাথ পৌর নেতা ইকবাল হোসেনের সৌজন্য সাক্ষাত

হযরত শাহজালাল ইয়ামেনী (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক : প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরু উপহার

হযরত শাহজালাল ইয়ামেনী (রহ.)-এর ৭০৭তম ওরস: প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরু উপহার।

 

কবি এস.পি.সেবু সিলেট থেকে : 

আধ্যাত্মিক রাজধানী সিলেটে শুরু হতে যাচ্ছে হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস মোবারক। এই মহতী উপলক্ষকে কেন্দ্র করে এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি ও উপহার হিসেবে একটি গরু পাঠানো হয়েছে।

আজ ৪ মে, সোমবার সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক মাজার কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রীর এই বিশেষ উপহারটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এ সময় সিসিক প্রশাসক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ মাজার প্রাঙ্গণে উপস্থিত থেকে উপহারটি বুঝিয়ে দেন।

আগামী ৭ ও ৮ মে দুই দিনব্যাপী এই মহাসম্মিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওরসকে ঘিরে ইতোমধ্যেই সিলেট নগরীজুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও আশেকান সিলেটে আসতে শুরু করেছেন।

উপহার হস্তান্তরের পর মাজার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সিসিক প্রশাসক জানান, পবিত্র ওরস মোবারক উপলক্ষে আসা পুণ্যার্থীদের নিরাপত্তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ সব ধরনের সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসন কঠোর নজরদারি রাখছে

হজরত শাহজালাল (রহ.)-এর পবিত্র ওরস মোবারক কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উপহার সেই ঐতিহ্যের প্রতি তাঁর গভীর শ্রদ্ধারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন মাজার সংশ্লিষ্টরা।

 

(আগামী ৭ ও ৮ মে দুই দিনব্যাপী এই মহাসম্মিলন পবিত্র ওরস মোবারক ২০২৬ অনুষ্টিত হবে) 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন