খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’সহ নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন
আপডেট সময়:
Thursday, April 30, 2026
/
3 বার দেখা
/
শেয়ার করুন
বিশেষ প্রতিনিধি মোঃ আতিকুর গোলদার
৩০ এপ্রিল সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে খুলনা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে সোহরাব হোসেন ১১৯ ভোট, জাহিদুল ইসলাম ১০৫ ভোট, কাজী শামীম আহমেদ ৯৬ ভোট ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন।
যুগ্ম-সম্পাদক পদে মোঃ বেলাল হোসেন সজল পেয়েছেন ৯৬ ভোট। পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে মাকসুদূর রহমান ১০৭, কাজী মোতাহার রহমান ৮৮, মহেন্দ্র নাথ সেন ৮৬, মোঃ আনিস উদ্দিন ৮৩,সোহেল মাহমুদ ৮৩ , কে এম জিয়াউস সাদাত ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ মিলন নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আরিফুল ইসলাম এবং সদস্য খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি সম্পাদকসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন সংগঠনের সভাপতি (দৈনিক আমার সংবাদ ও নিউজ মেইল পত্রিকার প্রতিনিধি) মহিদুল ইসলাম (শাহীন), সাধারণ সম্পাদক (রুপসী বাংলা টিভি প্রতিনিধি) নজরুল ইসলাম নবী,সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম,মফিজুর রহমান টুকু, মোঃ মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি বরুন কান্তি মন্ডল,গোলাম কিবরিয়া তুহিন,মোঃ কামরুল ইসলাম, মিসেস মারুফা বেগম,মোঃ আসাদ গাজী,অমলেন্দু বিশ্বাস,মীর ফারুক হোসেন, মনিরা বেগম,
সহ-সাধারণ সম্পাদক এস এম শামীম,তাজ উদ্দিন আহম্মেদ টুকু,মোঃ সাব্বির আহম্মদ,মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মনজুর আলম,মোঃ রিপন হোসেন,কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল আলম, সহ-কোষাধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন,সাংগঠনিক সম্পাদক রাজীব হুমায়ুন রাজু,আলী ইমরাজ জুয়েল,সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু,প্রচার সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম,মোঃ আব্দুল আলীম, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা,মোঃ রোমেল,আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল,
সোহেল রানা তাজ,যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ সোহেল রানা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক তমরিশ বিশ্বাস,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.এম. জাকারিয়া ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদিকা ইরানী পারভীন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত কুমার রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান নয়ন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল জলিল ও নিত্যানন্দ মহলদার,নির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম সুজন, মোঃ আতিকুল গোলদার,মোঃ সবুজ খান,মোঃ আব্দুর রউফ,বাবু অধিকারী, মোঃ আল আমিন, মোঃ ইদ্রিস আলী ও অলি আমিন হক।