July 25, 2026, 8:40 pm
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত Chhatak Celebrates as Zahra Abedin Secures Talentpool Scholarship

ল্যাপটপ থেকে ফোনচার্জ করলে যে ক্ষতি

তথ্য-প্রযুক্তির এই যুগে স্মার্টফোন ছাড়া একটি দিনও যেন কাটতে চায় না। আমাদের মধ্যে অনেকে আবার ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করি। অনেকে আবার ফোন চার্জ করি ল্যাপটপ বা কম্পিউটারে ইউএসবি পোর্ট লাগিয়ে।

এই ল্যাপটপ বা কম্পিউটার থেকে ফোন চার্জ করা আসলে কতটুকু উচিত? নিজের অজান্তেই আপনার ফোনের বড় কোনো ক্ষতি করে ফেলছেন না তো?

যারা ল্যাপটপ ব্যবহার করেন, তারা অনেক সময় সেখান থেকে মোবাইল চার্জ করেন। অনেকে অ্যাডাপ্টার নিয়ে যাতায়াত করেন না। ফলে সঠিক নিয়মে অনেকে মোবাইলে চার্জ দিতে পারেন না।

স্মার্টফোন অবশ্যই ফোনের আসল চার্জার দিয়েই চার্জ করা উচিত। তবে যদি কারও কাছে মোবাইলের আসল চার্জার না থাকে এবং ফোনটির চার্জ একবারে শেষ হতে চলেছে সেক্ষেত্রে ল্যাপটপ থেকে ফোনটি চার্জ করতে পারেন। বেশিরভাগ ল্যাপটপে ইউএসবি পোর্ট থাকে যা চার্জিংয়ের জন্য ব্যবহার করা যায়। ল্যাপটপের ইউএসবি পোর্ট সাধারণত ফোন চার্জ করার ক্ষমতা রাখে। তার সঙ্গে কানেক্ট করে ফোন চার্জ করা হয়।

তবে নিয়মিত এ কাজ করা একেবারেই ঠিক নয়। ল্যাপটপ থেকে ফোন চার্জ করলে ব্যাটারির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ল্যাপটপ দিয়ে বারবার ফোন চার্জ দিলে চার্জিং স্পিড ক্ষতিগ্রস্ত হয়। ল্যাপটপের ইউএসবি পোর্ট সাধারণত ফোনের চার্জারের চেয়ে কম শক্তিশালী হয়। তাই ফোন চার্জ হতে বেশি সময় লাগতে পারে।

আসল চার্জার ছাড়া ফোন চার্জ দিলে অতিরিক্ত গরম হওয়ার সমস্যা দেখা যায়। অনেক সময় ফোন গরম হয়ে বিস্ফোরণ হতে পারে। ল্যাপটপ থেকে ফোন নিয়মিত চার্জ দেওয়ার ফলে ফোনের ব্যাটারি পারফরমেন্স এবং ব্যাটারি লাইফের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন