September 9, 2026, 12:22 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

টাকার চেয়ে ভালোবাসা বড়: ১০ লক্ষ টাকার চেক ফিরিয়ে দিলেন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল

আমির হোসাইন স্টাফ রিপোর্টার

হাওরাঞ্চলের উন্নয়ন ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ সমাজসেবক ও সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপির মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল আবারও প্রমাণ করলেন তাঁর মানবিকতা ও বিনয়।

গতকাল (২৫ অক্টোবর) সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে জন-সমাবেশে তাঁকে সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১০ লক্ষ টাকার সম্মাননা চেক প্রদান করা হয়।

আজ রবিবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ধানের শীষের জনমত গঠনের লক্ষ্যে তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে একতা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল।
কিন্তু সকলের বিস্ময় ও প্রশংসার মধ্যেই তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের একতা বাজারে পথসভায় কামরুজ্জামান কামরুল সেই চেকটি সম্মানের সঙ্গে অনুষ্ঠানের মধ্যে বিএনপি’র কর্মী নুর কাশেম (৪৫) এর হাতে ফেরত দেন। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমি অর্থের জন্য কাজ করি না, মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।” এই ঘটনায় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “আজকের যুগে এমন মানুষ বিরল, যিনি অর্থের চেয়ে ভালোবাসাকে বড় করে দেখেন।”
হাওরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে কামরুজ্জামান কামরুলকে ‘হাওর বন্ধু’ নামে জানেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও ত্রাণ কার্যক্রমে নিয়মিতভাবে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে দুর্গম হাওর এলাকায় শিক্ষার আলো ছড়ানো এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অর্জন করেছেন অসংখ্য মানুষের ভালোবাসা। সমাজসেবায় তাঁর এই আত্মত্যাগ ও মানবিক মনোভাব সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

মানুষের ভালোবাসাকেই আসল প্রাপ্তি বলে মনে করা এই মানুষটি আবারও হৃদয় জয় করলেন হাওরবাসীর-“মানুষের ভালোবাসাই আমার শক্তি।”

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন