April 19, 2026, 8:19 am
সংবাদ শিরোনাম
ইসলামপুরে ইউপি নির্বাচনের প্রতিশোধের জের,যুবককে রাতভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন  ভুরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা: মব সৃষ্টির অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শিক্ষক নিয়োগে জিরো টলারেন্স: মেধাই হবে একমাত্র মানদণ্ড — শিক্ষামন্ত্রী তাহিরপুর সীমান্তে মৃত্যুফাঁদ: ভারতের কয়লা খাদানে বাংলাদেশি নিহত। কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা। ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল। সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী। দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা।

মধ্যনগরে বিএনপির জনসভায় কামরুজ্জামান কামরুল: “জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি”

আমির হোসেন স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের সমর্থনে মধ্যনগর বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হায়াত এবং সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ূম মজনু।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “বিএনপির শাসনামলে এই অঞ্চলের উন্নয়ন হয়েছিল। কিন্তু বর্তমান সরকার জনগণের অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থের জন্য নয়।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হক, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাহিদ আহমেদ ও আবুল বাশার প্রমুখ।

জনসভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন